Monday , 16 November 2020 | [bangla_date]

বীরগঞ্জে মধুবনপুর- বাছার গ্রাম বালু মহাল ইজারা বাতিলের দাবী।

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের মধুবনপুর-বাছাড়গ্রাম বালু মহাল থেকে ইতিপূর্বে বালি পরিবহণের ট্রাক্টর( ট্রলি) দিয়ে সড়ক দুর্ঘটনায় অনেকেই আহতসহ একই সঙ্গে তিনজনের মৃত্যু, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে নদীতে সৃষ্ট বৃহৎ পুকুরাকৃতি গর্তের গভীর পানিতে ডুবে গত ২৭ অক্টোবর ২০২০ শিশু মুশফিকের অকাল মৃত্যু এবং হাজারো শিক্ষার্থীদের জীবন রক্ষাসহ পথচারীদের দুর্ভোগের কবল থেকে উদ্ধার করতে উক্ত বালু মহাল ইজারা বাতিলের দাবী উঠেছে। এব্যাপারে এলাকাবাসীর পক্ষে পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডোমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মূসা মিয়াসহ ¯’ানীয় বসবাসকারীদের অনেকেই বলেন,অত্র এলাকার ভোগডোমা,ভোগডোমা গু”ছগ্রাম, ভোগডোমা আশ্রয়ন,মধুবনপুর, খামার মধুবনপুর,বাছাড়গ্রাম, ছয়ঘটি,বাজিবপুর গ্রাম সমূহে উপজেলা সদর থেকে চলাচলের জন্য অতি সংকির্ন একটি মাত্র পাকা রাস্তা থাকলেও বিগত ২০১৭ সালের বন্যায় রাস্তাটির বেহাল দূরদশা দেখা দেয়। এই রাস্তা থেকে বালু মহাল পর্যন্ত সংযোগ সড়ক গ্রামীণ কাঁচা রাস্তাগুলো কাদাযুক্ত হওয়ায় বর্ষা মৌসুমে এসব এলাকায় বৈবাহিক অনুষ্ঠান সহ সকল প্রকার সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকে এবং যাতায়াতের জন্য চরম দুর্ভোগ পোহাতে হয়। উপরš‘ উক্ত রাস্তাগুলি দিয়ে বেপরোয়া ভাবে ট্রলি/ ট্রাক্টর দিয়ে যত্রতত্র বালু পরিবহন করায় রাস্তাটিতে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। সংশ্লিষ্ট ইজারাদার বালু মহালের ইজারা মোতাবেক উলে­খিত নির্দিষ্ট মৌজা ব্যতীত অপরাপর মৌজার বিভিন্ন ¯’ান থেকে অবৈধ ভাবে অবাধে চালিয়ে যা”েছ বালু উত্তোলন ও বিক্রির কাজ। সরেজমিনে উপজেলার মধুবনপুর-বাছাড়গ্রাম পাশ্ববর্তী জন্তীয়াঘাট এলাকায় পৌছালে নবনির্মাধীন জন্তীয়া ব্রিজের খানিক দক্ষিণ দিকে গেলে ইজারাদারের ট্রাক্টর আর ট্রলি দিয়ে বালু উত্তোলনের কাজ চলমান থাকতে এবং পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত করে রাস্তা বানিয়ে বালু পরিবহন করার দৃশ্য দেখতে পাওয়া যায়। এ ব্যাপারে অত্র এলাকার জনসাধারণ মসজিদ – মন্দির ও জর“রী চলাচলের জন্য কাঁচা রাস্তাগুলি পাককরণ ও একমাত্র পাকা রাস্তাটি মেরামত না করা পর্যন্ত উল­খিত বালু মহাল ইজারা না দিয়ে বাতিল করণের গণ দাবী তুলেছেন। বিষয়টি বিবেচনা করে উলে­খিত বালু মহালটি পুনরায় ইজারা না দিতে এবং বর্তমান ইজারা বাতিল করে জনসাধারনের চলাচলের নিরাপদ রাস্তা,জান- মাল রক্ষা করতে ঊর্ধতন কতৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছেন ভুগক্তভোগী এলাকাবাসী। ১৬ নভেম্বর ২০২০ সোমবার সকালে বীরগঞ্জ সহকারী কমিশনার ভূমি অফিস কার্যালয়ের গেলে এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডালিম সরকারের তিনি জানান,বাছারগ্রাম -মধুবনপুর বালু মহালের ব্যাপক অভিযোগ পাওয়া যা”েছ এবং বিষয়টি সমন্ধে ঊর্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

দিনাজপুরে ডিজিটাল বাংলাদেশ দিবসে বিভিন্ন কর্মসূচী পালন

দিনাজপুরে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধারসহ এক যুবক আটক

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে পিঁড়িতে বা খাটে বসে চুল দাড়ি কাটার দৃশ্য !

আটোয়ারীতে ব্রি ধান-১০৩এর নমুনা শস্য কর্তন

ঠাকুরগাঁওয়ে বিনা পারিশ্রমিকে কোর্ট ও ডিসি চত্বর পরিস্কারের দায়িত্ব পালন করেন– আকলিমা

বীরগঞ্জে অজানা রোগে গবাদি পশুর মৃত্যুর ঘটনায় ৪সদস্যের রোগ অনুসন্ধান টিম গঠন

মহিলা পরিষদের উদ্যোগে কবি সুফিয়া কামাল-এর জন্ময়জন্তি পালন

জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের বার্ষিক সাধারন সভা

স্থানীয় ভাবে বালু মহাল না থাকায় রাণীশংকৈলে ভাটা মালিক ও ঠিকাদারদের মাথায় হাত!