Tuesday , 17 November 2020 | [bangla_date]

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মটর সাইকেল আরোহী নিহত, আহত-০১

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে লক্ষী রায় (২৫) এবং উজ্জ্বল রায় (২৮)নামে দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে পলাশ রায় (২৪)নামে অপর আরোহী ।
নিহত লক্ষী রায় উপজেলার সাতোর ইউনিয়নের পূর্ব ডাকেশ্বরী গ্রামের বিশ্বনাথ রায়ে ছেলে এবং উজ্জ্বল রায় একই গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে। আহত পলাশ রায় একই গ্রামের ভৈরব রায়ের ছেলে।
সোমবার রাত ৯টায় উপজেলার গোলাপগঞ্জ-লাটের হাট সড়কের মোহনপুর ইউনিয়নের বৈরাগী বাজার মাদরাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সাতোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শেখ জানান, সোমবার বিকেলে মটর সাইকেল নিয়ে উপজেলার মোহনপুর ইউনিয়নের লাটের হাটে কালিপুজার দাওয়াত খেতে যায় লক্ষী রায়, উজ্জ্বল রায় এবং পলাশ রায়। দাওয়াত খেয়ে রাতে বাড়ী ফেরার পথে মোহনপুর ইউনিয়নের বৈরাগী বাজার মাদরাসা সংলগ্ন এলাকায় মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয় ৩মটর সাইকেল আরোহী। তাদেরকে উদ্ধার করে হাসাপাতলে নেওয়ার পথে প্রফুল্ল রায় এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে লক্ষী রায় মারা যায়। মুমুর্ষ অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল মতিন প্রধান দুই মটর সাইকেল আরোহী নিহত এবং একজন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার

দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে- মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোচাগঞ্জে দিনব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ

পীরগঞ্জে আরডিআরএস’র সহযোগিতায় ছাগল বিতরণ।

পীরগঞ্জে কাঠ পোড়ানোর অভিযোগে ইটভাটা মালিককে জরিমানা

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে স্বাধীনতা শিক্ষক পরিষদের মতবিনিময়

উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে প্রাণ গেলো শিশুর

উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর

ঠাকুরগাঁওয়ে শরিফের প্রথম আগর চাষ সমতল ভূমিতে

অস্থায়ী মাছ বাজারের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

বীরগঞ্জে রাজ পুকুরে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি