Saturday , 14 November 2020 | [bangla_date]

বোচাগঞ্জে বিজিবি কর্তৃক আটক ৪ জন মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ

বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বোচাগঞ্জে ফেন্সিডিল সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। ১৪ নভেম্বর শনিবার সকালে বোচাগঞ্জ থানা থেকে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আজিজুল হক বাবু (৩৬) পিতা- আব্দুস সোবাহান, গ্রাম-নারইল, থানা বোচাগঞ্জ ২। হারুনুর রশিদ (৩১) পিতা-গোলাম রব্বানী, গ্রাম- পার্বতীপুর, থানা- বীরগঞ্জ, ৩। মোঃ শহিদুল্লাহ (৪৫) পিতা-মৃত আজহারুল গ্রাম- নওপাড়া, থানা-বীরগঞ্জ, ৪। মোঃ আবু দারদা (২৮) পিতা- মাহবুবুল হক, গ্রাম-লস্করপুর, থানা-বীরগঞ্জ, সকলের জেলা- দিনাজপুর কে আদালতে প্রেরণ করা হয়। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নবি হোসেন খান জানান, গত ১৩ নভেম্বর শূক্রবার বিকাল আনুমানিক ৪টার দিকে বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের পরমেশ্বপুর বিজিবি ক্যাম্পের জেসিও নায়েক সুবেদ মোঃ তারা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে নারইল-সুকদেরপুর সড়ক থেকে উক্ত আাসামীদের ১১ বোতল ফেন্সিডিল, ৫টি মোবাইল, ২টি মোটর সাইকেল ও নগত ১৮ হাজার টাকা সহ গ্রেফতার করে বোচাগঞ্জ থানায় সপোর্দ করে এবং নায়েক সুবেদর তারা মিয়া নিজে বাদী হয়ে মাদকদব্র নিয়ন্ত্রন আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন যার মামলা নং- ৭/৭৬ তারিখ-১৩/১১/২০২০ ইং।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল

বর্ণিল ও জমকালো আয়োজনে আমেনা-বাকী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

এপেক্স ক্লাবের স্কুলিং সভায় এপেক্সিয়ান নাজমুল করিম ডলার সার্ভিস-সিটিজেনশীপ ও ফেলোশীপএই তিনটির মূলমন্ত্রে আর্ত-মানবতার কল্যাণে কাজ করতে হবে

বোচাগঞ্জের দাসপাড়ায় আগুন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে নগদ অর্থ প্রদান

ঘোড়াঘাটে প্রাচীনকালের শিলালিপি উদ্ধার

হরিপুরে বিএনপি’র নেতাকে মারপিট

রাণীশংকৈলে ইএসডিও’র করোনাভাইরাস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

খানসামায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর ২ মামলায় রায়

দিনাজপুরে রাজবাড়ীর পুরনো ঘর থেকে মিলল বিশাল কড়াই