Thursday , 26 November 2020 | [bangla_date]

মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হলেও মানছেন না বীরগঞ্জের মানুষ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : (কোভিড-১৯) করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাধারণ মানুষ যাতে যথাযথভাবে স্বা¯’্যবিধি মেনে চলে সে ব্যাপারে সরকার কঠোর নির্দেশনা প্রদান করেছে। কিস্তু সাধারণ মানুষের মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে উদাসিনতাই ফুটে উঠছে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হলেও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় প্রায় ৮০ ভাগ মানুষ তা মানছেন না। সরকারি-বেসরাকারি অফিস পর্যায়েও দেখা যা”েছ মাস্ক ব্যবহারে ঢিলেমি। বীরগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমান অব্যাহত থাকলেও মাস্ক ব্যবহারে সচেতন হ”েছ না মানুষ। নো মাস্ক – নো সার্ভিস এবং নো মাস্ক -নো সেল কার্যক্রম বাস্তবায়ন হ”েছ না। সোমবার ও মঙ্গলবার বীরগঞ্জ পৌরসভার ও উপজেলার শিবরামপুর,পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর,সুজালপুর,নিজপাড়া,মোহাম্মদপুর, ভোগনগর,সাতোর, মোহনপুর ও মরিচা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও বিভিন্ন ¯’ান ঘুরে দেখা যায়, অনেক কর্মকর্তা -কর্মচারীসহ সর্ব সাধারণরা মাস্ক ছাড়াই চলাফেরা এবং দায়িত্ব পালন করছে। রাস্তাঘাট, হাট-বাজার,বিপণিবিতানগুলোতে নেই মাস্ক ব্যবহারে বাধ্যতামূলক কোনো ব্যব¯’া বা নেই কোথাও কোনো জনসচেতনতামূলক লিফলেট। বেশিরভাগ মানুষই মাস্ক ব্যবহার না করে চলাচল করছেন। দোকানপাটে ক্রেতাদের ভিড়ও প্রচন্ড। কিš‘ করোনা মহামারী চলছে তা মানুষের চলাচল দেখে বোঝার উপায় নেই। এ ছাড়া ক্রেতা-বিক্রেতাদের বেশির ভাগই মাস্ক ছাড়া বেচাকেনা করছেন। হোটেল- রেস্টুরেন্টগুলোতে স্বা¯’্য বিধি পুরোপুরি যেন উপেক্ষিত, এমনকি হোটেল মালিকদেরও মাস্ক ব্যবহার করতে দেখা যা”েছ না। এমনকি তাদের ভোক্তাদের মাস্ক ব্যবহারে কোনো উপদেশও দিতে দেখা যায়নি। মালিকরা বলছেন,মাস্ক পড়ে থাকা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। উপজেলার প্রায় সব প্রত্যান্ত গ্রামেই বলতে গেলে একেবারে মাস্ক ব্যবহার বলতেই নেই। অন্যদিকে ব্যবহৃত মাস্কগুলো পথে ঘাটে পড়ে থাকতে দেখা যা”েছ এতে করে করোনার ঝ্ুঁকি বাড়ার সম্ভবনা বেশি বলে মনে করছে অনেকে। এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে কঠোর অব¯’ান নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ডালিম সরকার বলেন,মাস্ক ব্যবহার বাড়াতে উপজেলার বিভিন্ন গুর“ত্বপূর্ণ পয়েন্টে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও জনগনকে সচেতন করা হ”েছ। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে অর্থদণ্ড করাও হয়েছে। যেভাবেই হোক মানুষ যেন মাস্ক ইউজ করে সেদিকে নজর দেওয়া হ”েছ। সরকারি নির্দেশ মোতাবেক অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে বলে তিনি জানান। উলে­খ্য, বীরগঞ্জ উপজেলায় মাস্ক পরিধান না করায় নভেম্বর -২০২০ মাসে ৭৮ টি মামলায় ১৬ হাজার ৩শ’ ৬০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
নানা আয়োজনে গোবরাপাড়াকে  বাল্য বিয়ে মুক্ত গ্রাম হিসেবে ঘোষনা

নানা আয়োজনে গোবরাপাড়াকে বাল্য বিয়ে মুক্ত গ্রাম হিসেবে ঘোষনা

সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভর্তির লটারি অনুষ্ঠিত

পীরগঞ্জে কৃষি খাস জমিতে ভূমিহীনদের অভিগম্যতা বিষয়ক সেমিনার

পার্বতীপুরে ইয়াবাসহ যুবক আটক

ফুলবাড়ীতে প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক, শপথবাক্য পাঠ ও মতবিনিময় সভা

শেখ হাসিনার মত ডায়নামেটিক নেতৃত্বদানকারী নেতা পৃথিবীতে আর নেই- নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

বীরগঞ্জে রূপালী ব্যাংকের নতুন ভবন শুভ উদ্বোধন

কাহারোলে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

বীরগঞ্জে নৌকার প্রার্থী মো. নুর ইসলাম নুর এবং ধানের শীর্ষ মো. মোকারম হোসেন পলাশ

বোদায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার

বোদায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার