Friday , 27 November 2020 | [bangla_date]

ম্যারাডোনার কফিন খুলে সেলফি, চাকরি হারালেন কর্মী

ম্যারাডোনার কফিন খুলে সেলফি, চাকরি হারালেন কর্মী
দিয়েগো ম্যারাডোনার জনপ্রিয়তা আকাশচুম্বী। প্রিয় তারকার হঠাৎ চলে যাওয়া মানতে পারছেন না তার ভক্ত-সমর্থকরা। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির শেষ যাত্রায় করোনাভীতি উপেক্ষা করেই নেমেছিল মানুষের ঢল।

পুলিশ দিয়েও এই ঢল ধরে রাখা যায়নি। বরং দফায় দফায় ম্যারাডোনার ভক্ত-সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। প্রাণের প্রিয় তারকাকে শেষবারের মতো দেখতে গিয়ে আবেগে যে কিছুতেই বাধ দিতে পারছিলেন না তারা।

ম্যারাডোনাকে এক নজর দেখার জন্য লাখো মানুষ ভীড় করেছেন। এর মধ্যে অনেকে দূর থেকেই কফিনের ছবি তুলেছেন। কেউবা তাকে বহনকারী অ্যাম্বুলেন্সের ছবি তুলে সংরক্ষণ করেছেন। আর যারা কাছে ছিলেন, তারা তো সামনে থেকেই শেষবারের মতো দেখতে পেরেছেন কিংবদন্তি ফুটবলারকে। ছবি তুলেছেন, যে যেভাবে পেরেছেন।

তবে এই ছবি তুলতে গিয়েই ঝামেলা বাঁধিয়ে ফেলেছেন ম্যারাডোনার অন্তেষ্ট্যিক্রিয়ায় দায়িত্বরত এক কর্মী। কফিন খুলে ম্যারাডোনার সঙ্গে তিনি সেলফি তুলেছেন, যে সেলফিতে বুড়ো আঙুল উঁচু করে উদযাপনের ভঙ্গিমা ছিল।

তবু সেই ছবিটা নিজের কাছে রাখলে কথা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন দিয়েগো মোলিনা নামের ওই ব্যক্তি। যার ফলশ্রুতিতে চাকরিটাই হারাতে হয়েছে তাকে।

অন্তেষ্ট্যিক্রিয়ার দায়িত্ব ছিল যে প্রতিষ্ঠানের, তাতেই চাকরি করেন মোলিনা। সৎকারের কাজে তার সহযোগিতা করার দায়িত্ব ছিল। সে সময়ই আবেগের বশে সেলফি তুলে ফেলেন। আর সেই সেলফি প্রকাশ হতেই চাকরি শেষ!

সামাজিক যোগাযোগমাধ্যমে সে ছবি ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছেন ম্যারাডোনার ভক্ত-সমর্থকরা। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘তার আর্জেন্টাইন নাগরিকত্ব কেড়ে নেয়া উচিত। কি করে এমন কাজ করলো। পুরোপুরি অশ্রদ্ধা।’ আরেকজন লিখেছেন, ‘কেউ এটা রিটুইট করবেন না।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাদকমুক্ত সমাজ গড়াই বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের মুখ্য উদ্দেশ্য-এমপি গোপাল

তেঁতুলিয়ায় সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবির মতবিনিময় সভা

রাণীশংকৈলে আগামী ১৭, ২৫, ও ২৬ মার্চ পালনে প্রস্তুতিসভা

পুষ্টি সপ্তাহ উপলক্ষে খানসামায় ৩ এতিমখানায় ২০০ শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার বিতরণ

জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক চ্যালেঞ্জ প্রতিযোগিতায় চার দেশের মধ্যে সেরা দিনাজপুরের আবিদ

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দিনাজপুরে বিভাগীয় লেখক পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও রংপুর বিভাগীয় সাহিত্য  সম্মেললনে অংশগ্রহন বিষয়ক সভা

দিনাজপুরে বিভাগীয় লেখক পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেললনে অংশগ্রহন বিষয়ক সভা

১৯৮৭ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের মিলনমেলা

ইউনিয়ন পরিষদের ১১তারিখের ভোট স্থগিত

এপেক্স ক্লাব অব দিনাজপুরের ক্লাব স্কুলিং এবং বার্ষিক সাধারণ সভা