Friday , 13 November 2020 | [bangla_date]

রাণীশংকৈলে খ্যাতিমান ফুটবলার নজরুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন মহলে শোক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈল উপজেলার আমজুয়ান গ্রামের ওর্য়ার্কাস পার্টির প্রয়াত নেতা কমরেড মরহুম আনোয়ারুল ইসলামের ছোট ভাই ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৬০) একজন খ্যাতিমান খেলোয়াড় ছিলেন, ফুটবল খেলার মাঠে তিনি কালাপাহাড় নামে পরিচিতি লাভ করেছিলেন। গত ১২ই নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন- (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন) পরদিন শুক্রবার সকাল ১১টায় এবি ফুলবাড়ি হাই স্কুল মাঠে জানাযা শেষে মরহুমের লাশ আমজুয়ান পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি ২ কন্যা ও ২ পুত্র সন্তান, বন্ধুবান্ধব সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেন -ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, বিএনপি উপজেলা সম্পাদক আতাউর রহমান, পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান, সাংবাদিক এন,কে রানা,রাণীসংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী সহ মরহুমের সকল আত্মীয় স্বজন গভীর ভাবে শোক প্রকাশ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও-২ আসনের ভোট কেন্দ্রগুলী ঝুঁকিপূর্ণ অভিযোগ !

রাণীশংকৈল থানা পুলিশের ৭ই মার্চের অনুষ্ঠান বর্জন সাংবাদিক মুক্তিযোদ্ধাদের

তায়কোয়ানডো মার্শাল আর্ট একাডেমির ইফতার অনুষ্ঠানে বক্তারা সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলা বা প্রতিযোগিতা মূলক কার্যক্রমের বিকল্প নেই

তায়কোয়ানডো মার্শাল আর্ট একাডেমির ইফতার অনুষ্ঠানে বক্তারা সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলা বা প্রতিযোগিতা মূলক কার্যক্রমের বিকল্প নেই

দিনাজপুরে বৃক্ষরোপন ও ৫ শতাধিক গাছের চারা বিতরন

বার্সার মাঠে দাপুটে জয় রিয়ালের,অনুজ্বল মেসি

পৌরসভা নির্বাচন: আচরণ বিধিমালা ও আইনশৃংখলা নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আলোচনা সভা

বাংলাদেশের মায়া কাটিয়ে ৪০ বছর পর মাতৃভূমিতে ফিরলেন নেপালী নাগরিক

আটোয়ারীর শিশু শিক্ষার্থী কামরুজ্জামান জেলা পর্যায়ে জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতায় প্রথম

হাবিপ্রবিতে ওয়ান স্টপ সার্ভিস এর উদ্বোধন

রানীশংকৈলে আলী আকবর ও মিজানুর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট