Sunday , 8 November 2020 | [bangla_date]

রাণীশংকৈলে ডিবির অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ ময়নুল গ্রেফতার !

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁও ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ময়নুল ইসলাম ওরফে মনুল (৪৫) নামে এক মাদক কারবারিকে ৭০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দিনগত রাত সাড়ে এগারোটার দিকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ঝাড়বাড়ি গ্রামের একতা ইটভাটার সামনে থেকে তাকে ৭০ বোতলসহ গ্রেফতার করা হয়। এছাড়াও এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত ডায়াং কোম্পানীর ১২৫ সিসি একটি মোটরসাইকেলও জব্দ করে ডিবি।

তবে এসময় পালিয়ে যেতে সক্ষম হয় বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী (গড়িয়ালী) গ্রামের দবিরুল ইসলামের ছেলে মাদক কারবারি টেনিয়া মোহাম্মদ (৪৫)।

গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী রাণীশংকৈল উপজেলার গন্ডগ্রাম (গাড়পাড়া) এলাকার মো: কাদিমউদ্দিনের ছেলে।

৭০ বোতল ফেন্সিডিল ও একটি ১২৫ সিসি মোটরসাইকেল সহ মাদক কারবারি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: রবিউল ইসলাম জানান, ফেন্সিডিলের একটি বড় চালান রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ঝাড়বাড়ি গ্রামের একতা ইটভাটার সামনের রাস্তা দিয়ে পরিবহন করা হবে এমন গোপন সংবাদে অবগত হয়ে জেলা ডিবি পুলিশের একটি টিম এলাকায় ওৎ পেতে থাকে।

রাত এগারোটার দিকে ওই রাস্তা দিয়ে মোটরসাইকেলযোগে দুইজন মাদক ব্যবসায়ী মটরসাইকেলের মাঝখানে বস্তায় করে ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় তাদের পথরোধ করা হয়।
এসময় মাদক ব্যবসায়ীরা মটরসাইকেল ও ফেন্সিডিলের বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবি ধাওয়া করে একজনকে আটক করে, তবে এসময় পালিয়ে যেতে সক্ষম হয় তার অপর সহযোগী।

এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে রাণীশংকৈল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে এবং পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে (এম কে পি)মানব কল্যাণ পরিষদের আয়োজনে যথাযথ মর্যাদায় নারী দিবস উদযাপন।।

১নভেম্বর থেকে মাধ্যমিকে শুরু হচ্ছে সংক্ষিপ্ত মূল্যায়ন

পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির নারী সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ !

দিনাজপুরে ১০ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে জাতীয় যুবশক্তির মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে ব্যালট ছিনতাইয়ের সময় মেয়ে বাবা আটক ।

কোনো ষড়যন্ত্রই টিকবে না শেখ হাসিনার দৃঢ়তার কাছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে জমি নিয়ে বিবাদে অনিশ্চয়তায় ভুগছে পুলিনের পরিবার

রোজিনার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি হতে হবে: পররাষ্ট্রমন্ত্রী