Sunday , 15 November 2020 | [bangla_date]

রাণীশংকৈলে ৭৮বোতল ফেনসিডিলসহ ১জন গ্রেফতার!

আনোয়ার হোসেন আকাশ রাণীশংকৈল থেকে.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বড় বাঁশ বাড়ি গ্রাম থেকে ১৫ নভেম্বর রবিবার ৭৮ বোতল ফেন্সিডিলসহ বকুল হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বকুল ঐ গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।

পুলিশ জানায় রবিবার রাত ৮ দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই খাজিমউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বকুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ সময় বকুলের স্বীকারোক্তিমতে পুলিশ তার বাড়ির খড়ের গাদা থেকে ৭৮ বতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মালসহ বকুলকে পুলিশ থানায় নিয়ে আসে।

মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়।

থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীকে আগামীকাল ১৬ নভেম্বর জেলা জেল হাজতে পাঠানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভিক্ষুক সদস্যদের মাঝে সুদ মুক্ত ঋন বিতরণ ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

সাপাহারে শিতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিরলে পান চাষে সফল ওমান ফেরত হাবিবুর রহমান

নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

হাবিপ্রবিতে “বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫” উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পঞ্চগড়ে কারিগরি ও বৃত্তিমূলক সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

পঞ্চগড়ে ব্যতিক্রমি ফুটবল টূর্নামেন্ট বিহাতা দলকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঢেনা দল

বিরামপুরে ঝরে পড়া শিশু বিষয়ে  অবহিত করণ কর্মশালা

বিরামপুরে ঝরে পড়া শিশু বিষয়ে অবহিত করণ কর্মশালা

বিরলে বিদুৎস্পৃষ্ট হয়ে ধান ব্যবসায়ীর মৃত্যু

বালিয়াডাঙ্গীতে ঢাকার বিউটিসিয়ান বাবলীকে যৌতুকের জন্য নির্যাতন-