Friday , 20 November 2020 | [bangla_date]

সাউথ আফ্রিকায় ঠাকুরগাঁওয়ের আব্দুর রহমান সন্ত্রাসীদের গুলিতে নিহত

এমদাদুল ইসলাম ভ‚ট্টো
ঠাকুরগাঁও প্রতিনিধি: জেলার বালিয়াঙ্গী উপজেলার সীমান্তবর্তী রতœাই গ্রামের আব্দুর রহমান পরিবারের আর্থিক স্বচ্চলতা ফেরাতে জায়গা-জমি বিক্রী করে ২০১৪ সালে সাউথ আফ্রিকায় যান। কিন্তু গত ১৮ তারিখ সন্ত্রাসীদের গুলিতে নির্মম ভাবে নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবার।

রহমানের পরিবার জানায় ২০১৪ সালে সে সাউথ আফ্রিকায় যায়। সেখানে ৩ বন্ধু মিলে মুদির দোকান করতো। রহমানের বাড়ী ঠাকুরগাঁওয়ে হলেও অপর ২জনের বাড়ী নারায়নগঞ্জ জেলায়। ঘটনার দিনও তারা একই সাথে ছিল। কিন্তু হঠাৎ করে সন্ত্রাসীরা এসে তাদের উপর গুলি চালালে ঘটনাস্থলে আব্দুর রহমান ও ইমন নিহত হন, আহত হন রুবেল। এই ঘটনা শোনার পড়ে রতœাই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

রহমানের পরিবার আরো জানায় সে ২০২১ সালের ফেব্রæয়ারী মাসে দেশে ফিরে আসবে। মার্চের দিকে তার বিয়ে হবে। বিয়ের জন্য মেয়েও দেখার কাজ চলছিল। এখন সরকারের কাছে বাবার দাবী ছেলের লাশ যেন বাড়ীতে আসে এবং নিজের হাতে যেন মাটি দিতে পারেন এই কমনাই করছেন তিনি। মায়ের সাথে কথা হলে রহমান বলে চলে আসবো মা, তুমি আমার জন্য গোস রান্না করিস, আচার থুইস আমি এসে খাবো। কিন্তু রহমানের ভাগ্যে বিয়েও হলো না, মায়ের হাতে রান্না করা গোস আর আচার খাওয়াও হলো না।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান মুঠোফোনে জানান নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি জেনেছি। সরকারের পক্ষ থেকে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বোদায় পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার  রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল

বোদায় পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল

বোদায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

পীরগঞ্জে চুরির ঘটনায় দুই যুবক গ্রেফতার

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বীরগঞ্জ মরিচা ইউপি চেয়ারম্যানের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত

বীরগঞ্জে ভূয়া বীর মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে অবৈধ প্রভাব বিস্তার

পঞ্চগড় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সংলাপ

চিরিরবন্দরে আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে নারী কর্মীকে গণধর্ষন, ধামাাচাপা দিতে ওই নারী কর্মীকে চাকুরীচুত্য করার অভিযোগ

নবনির্বাচিত পৌর মেয়রের সৌজন্যে প্রীতিম্যাচ ফুটবল খেলা অনূষ্ঠিত