Monday , 2 November 2020 | [bangla_date]

২০২১ সালে ছুটি ২২ দিন, ৭ দিনই শুক্র–শনি

২০২১ সালে সাধারণ ছুটি ১৪ দিন। তার মধ্যে ছয় দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। এ ছাড়া আগামী বছর নির্বাহী আদেশে ছুটি আছে আট দিন। তার মধ্যে এক দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে ছুটির এই তালিকা অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত তথ্য সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, উল্লিখিত ছুটি ছাড়াও আগামী বছর বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আলাদা আলাদা ঐচ্ছিক ছুটি আছে।
মন্ত্রিসভার আজকের বৈঠকে ২০১৯-২০ অর্থবছরের মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯-২০ অর্থবছরে করোনার কারণে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৫ দশমিক ২৪ শতাংশ।

অন্যদিকে, বিদায়ী অর্থবছরে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে হয়েছে ২ হাজার ৬৪ মার্কিন ডলার, যা আগের বছর ছিল ১ হাজার ৯০৯ মার্কিন ডলার।

বিদায়ী অর্থবছরে দারিদ্র্যের হার আগের বছরের চেয়ে কিছুটা কমেছে। এই হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৫ শতাংশ, যা আগের বছর ছিল ২১ দশমিক ৮ শতাংশ।

আর বিদায়ী অর্থবছরে চরম দরিদ্রের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৫ শতাংশ, যা আগের বছর ছিল ১২ দশমিক ৯ শতাংশ।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনার কারণে দারিদ্র্যের প্রভাব চলতি অর্থবছরে বোঝা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা

পীরগঞ্জ হাটপাড়ায় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ট্রাঙ্কের ভিতর থেকে গাঁজা উদ্ধারসহ একজন আটক

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আধারদীঘী সরকারি আশ্রয়ণে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালন

দিনাজপুর সানরাইজ নার্সিং ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন ক্লাস

পীরগঞ্জে কিশোরী গনধর্ষণের শিকার ঃ গ্রেফতার-২

ঘোড়াঘাটে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত সভা

পীরগঞ্জ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী

রাণীশংকৈলে পুলিশের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

ঠাকুরগাঁওয়ে মাদক সম্রাট খাদেমুলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ