Wednesday , 25 November 2020 | [bangla_date]

৩ হাজার ৮শ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ৩ হাজার ৮শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দাপুলিশ (ডিবি)। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মুহাম্মদমনিরুজ্জামান মনির। গ্রেপ্তারকৃতরা হলেন: মনির হোসেন ওরফে শুভ (২২) বরিশাল জেলার গৌরনদী থানার কুতুবপুরগ্রামের সবুজ ফকিরের ছেলে, শামসুল হক (৬০) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেলসাড়াবানিয়াবস্তি গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে ও সোহেল রানা (৩৫) ঠাকুরগাঁও সদর উপজেলারমোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়নপুর গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। পুলিশ সুপার মুহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে গোপনসংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি হানিফ পরিবহনের বাসে করে দুইজনমাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে ঠাকুরগাঁওয়ে আসছে। এ সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের প্রবেশপথ সদর উপজেলার ২৯মাইল এলাকায় গোয়েন্দা পুলিশকে (ডিবি) পাঠানো হয়। সেখানে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসটিথেকে যাত্রীরা নামতে থাকলে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। এসময় মনির হোসেন ওরফে শুভও শামসুল হকের গতিবিধি সন্দেহজনক হলে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতরা চ্যালেঞ্জ করলে তাদের শরীরে তল্লাশী চালানো হয়। এসময় মনিরহোসেন ওরফে শুভর শরীর থেকে ২ হাজার ৩শ পিচ ইয়াবা ও শামসুল হকের শরীর থেকে ১ হাজার৫শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ৩৮০০ পিচ ইয়াবা ট্যাবলের বাজার মূল্য ১১ লক্ষ ৪০হাজার টাকা। পুলিশ সুপার মনিরুজ্জামান মনির বলেন, পরে গ্রেপ্তারকৃত দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করে ইয়াবা ট্যাবলেটর অর্থ যোগানদাতা সোহেল রানা। পরে অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলা পরিষদের সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বুধবার দুপুরে ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআইবাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন এবং আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত ৩জন মাদক ব্যবসায়ীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা থেকে ১৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অপূর সৌন্দর্য প্রাচীন ঐতিহ্যবাহী জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ ।

ঘোড়াঘাটে বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান

আমদানি রফতানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে নানা সমস্যা নিয়ে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে যৌথ বৈঠক

অবহেলা আর অযত্নে বিলুপ্তির পথে হরিপুরের রাজবাড়িটি

প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের উদ্যোগে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প

প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের উদ্যোগে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প

প্রাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন অনিয়ম অভিযোগে দিনাজপুরে মানববন্ধন

হাবিপ্রবিতে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায়  অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

খাশোগি হত্যার প্রতিবেদন ফাঁস করবে বাইডেন প্রশাসন!

বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যানে উদ্ধারকৃত অর্ধগলিত মৃতদেহে রহস্য উদ্ঘাটন