Monday , 9 November 2020 | [bangla_date]

জমি দলিলের আট দিনের মধ্যেই নামজারি

জমি দলিলের সর্বোচ্চ আট দিনের মধ্যে নামজারি হবে। আর দলিল করার আগেই সফটওয়্যারের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি বা এসি ল্যান্ড) কার্যালয় থেকে জমির তথ্য জেনে নেবেন সাবরেজিস্ট্রার। একইভাবে দলিলের পর সেই তথ্য এসি ল্যান্ডকে জানিয়ে দেবেন। তখন এসি ল্যান্ড নামজারি করবেন।

জমি দলিল ও নামজারির কাজটি সমন্বয় সাধনের এই প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বর্তমানে ভূমি দলিলের কাজটি হয় আইন মন্ত্রণালয়ের অধীন সাবরেজিস্ট্রি অফিসের মাধ্যমে। আর নামজারির কাজটি হয় ভূমি মন্ত্রণালয়ের অধীন সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের মাধ্যমে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই কাজে একটি সফটওয়্যারের মাধ্যমে দুই দপ্তরের মধ্যে আন্তসংযোগ থাকবে। এর মাধ্যমে এখন দলিলের সময় ভূমি অফিস থেকে তথ্য জেনে নেবেন সাবরেজিস্ট্রার। আবার দলিলের পর সেটি এসি ল্যান্ডকে জানিয়ে দেওয়া হবে। এরপর সর্বোচ্চ আট দিনের মধ্যে নামজারি হবে। স্বয়ংক্রিয়ভাবেই এই কাজ হবে। এসি ল্যান্ড এটি ফেলে রাখতে পারবেন না।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এখন দেশের ১৭টি উপজেলায় এই কাজ চলছে। তাঁরা আশা করছেন, পর্যায়ক্রমে এক বছরের মধ্যে সারা দেশেই এটি হয়ে যাবে। এর ফলে মামলা ও অনিয়ম কমবে বলে মনে করেন তিনি। এ ছাড়া উত্তরাধিকার হিসেবে পাওয়া সম্পত্তি বণ্টন ও নামজারির কাজটিও দ্রুত সময়ের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে হবে। তবে এই কাজ শুরু হতে আরও পাঁচ থেকে ছয় মাস লাগবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরাধিকার সম্পত্তি তৃতীয় লিঙ্গের মানুষও যেন ঠিকমতো পান, সেটি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৈঠকে আবারও মাস্ক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন

নবাবগঞ্জ জাতীয় উদ্যানে অগ্নিকান্ডের ঘটনায় জাতীয় উদ্যানের বনভূমিতে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষনায় মাইকিং

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে ও জনসচেতনতা তৈরীতে পুতুল নাচ-নাটিকা ও আলোচনা সভা

চিরিরবন্দরে মহিলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আটোয়ারীতে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনাজপুরে কর্মী সম্মেলন বাস্তবায়নে জামায়াতের নেতৃবৃন্দের বড়মাঠ পরিদর্শন

সীমান্ত এলাকা নিরাপদ, কৃষকরা নির্ভয়ে নির্বিঘেœ ধান কাটতে পারবে-কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

ঘোড়াঘাটের  সাংবাদিক মনোরঞ্জন  মহন্ত ভুট্টুর বাবা আর নেই

ঘোড়াঘাটের সাংবাদিক মনোরঞ্জন মহন্ত ভুট্টুর বাবা আর নেই

হাবিপ্রবিতে ইসিই ক্লাব অব এইসএসটিইউ এর ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

আওয়ামী লীগ তামাশা শুরু করেছে- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল