Saturday , 14 November 2020 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত-১

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মালবোঝাই ট্রাকের ধাক্কায় জাহেরা খাতুন নামে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। অপরদিকে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে শীবগঞ্জ নামক এলাকায় ট্রাকের সাথে অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষে এক অটো চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের কালোপীর নামক ¯’ানে মাল বাহী ট্রাক পিছন থেকে মোটর সাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহেরা খাতুন দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর গ্রামের আশরাফুল হকের স্ত্রী। অপরদিকে শুক্রবার রাতে জামালপুর ইউনিয়ন পরিষদের সামনে (শীবগঞ্জ) নামক এলাকায় ট্রাকের সাথে অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা¯’লেও দুই জন গুরুতর অসু¯’ হয়ে পড়েন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে অব¯’ার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া পথে ওই অটো চার্জারের মৃত্যু হয়। মৃত অটোচালক আব্দুল জব্বার সদর উপজেলার ভাউলারহাট মোড় এলাকার জমির উদ্দিনের ছেলে। আহত মো: আহাজিদ একই এলাকার মাহাবুবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায় ছেলের সাথে মোটর সাইকেল যোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মেয়ের বাড়িতে যা”িছল জাহেরা খাতুন। পিছন দিক থেকে একটি মালবোঝাই ট্রাক এসে ধাক্কা দিলে ছিটকে পরে যায় মোটর সাইকেল আরোহীরা। এসময় মোটর সাইকেলের পিছনে বসে থাকা ওই মহিলা গুরুতর আহত হলে ঘটনা¯’লেই মারা যান।

অপর ঘটনায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় সন্ধ্যার দিকে পীরগঞ্জ থেকে এলইডি বাল্ব বিক্রি করে বাড়ি ফিরছিলেন ব্যাটারী চালিত অটোচার্জার চালক জব্বার ও আহাজিদ। এসময় ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে তাদের অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচার্জারটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান। তিনি বলেন ঘাতক ট্রাকের হেলপার-চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঈমামদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের সচিব

ঠাকুরগাঁওয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা – আটক- ১

বীরগঞ্জে এক্স-পাইলটিয়ান  ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বীরগঞ্জে এক্স-পাইলটিয়ান ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ব্যস্ত সময় পার করছে কৃষকরা বীরগঞ্জে বোরো ধান কাটার ধুম

বিরলে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

বীরগঞ্জে ইউপি নির্বাচনে নৌকা ৫ ও স্বতন্ত্র ৪ জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত

হাকিমপুরে মামার মোটরসাইকেলে   বিদ্যালয়ে যাওয়া হলো না ভাগনির

হাকিমপুরে মামার মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়া হলো না ভাগনির

এবার এইচএসসি পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী

ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু সুরক্ষায় অভিজ্ঞতা বিনিময় ক্যাম্পেইন

নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণায় ইউপি চেয়ারম্যান,  মেম্বার ও শিক্ষকদের ওপর নিষেধাজ্ঞা

নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণায় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও শিক্ষকদের ওপর নিষেধাজ্ঞা