Thursday , 5 November 2020 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভিক্ষুকদের মাঝে গরু, ছাগল ও দোকান বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ভিক্ষুকদের মাঝে সম্পদ (গরু,ছাগল ও দোকান) বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা। এ সময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজাজামান সেলিম, অতিরিক্ত ঠাকুরগাঁও জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, ঠাকুরগাঁও জেলা সমাজ কল্যান উপ পরিচালক আল মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম। উল্লেখ্য, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় এ অনুষ্ঠনে ভিক্ষুকদের মাঝে ১৬টি গরু, ৩টি ছাগল ও ৩টি দোকান ঘর হস্তান্তর করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে দুই বস্তা ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

পীরগঞ্জে ৩৬৯২ জন শিক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

ঘোড়াঘাটে নারী ও শিশুর মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ

গত ২৪ ঘন্টায় মৃত্যু-১০২। কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রতি ১৫ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে

আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী,বোমাবাজিতে নয় -রমেশ চন্দ্র সেন

পঞ্চগড় জেলায় আশ্রয়ণের বাসিন্দা ৪৮৫০ পরিবারে চলছে কর্মসংস্থানসহ দক্ষতা উন্নয়নের কার্যক্রম

ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হোসেনের গণসংযোগ-জনগণের ব্যাপক সাড়া

দিনাজপুরের বিরল সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় ৭জনকে আটক করেছে বিজিবি

পীরগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস পালিত

পঞ্চগড়ে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত