Friday , 13 November 2020 | [bangla_date]

ঠাকুরগাঁও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: মানুষের জীবনের ঝুঁকি নিশ্চিতকরণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিন ব্যাপী মানব কল্যাণ পরিষদ(এমকেপি) প্রশিক্ষণ কেন্দ্র, গড়েয়া রোড ঠাকুরগাঁওয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির রংপুর বিভাগের ভাইস্ প্রেসিডেন্ট আব্দুল মান্নান, প্রশিক্ষক আল আমিন, এলাকা ব্যবস্থাপক শামসুজ্জামান, ব্যবস্থাপক এমদাদুল ইসলাম ভ‚ট্টো, মিনাজউদ্দীন প্রমুখ।
প্রশিক্ষক আল আমিন উপস্থিত বীমাকর্মীদের বীমা কোম্পানি গুলোর ইতিহাস তুলে ধরে বিমার সুবিধা-অসুবিধা গুলো হাতে কলমে শিখিয়ে দেন। তিনি আরো উল্লেখ করে বলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অন্যান্য বীমা কোম্পানি গুলোর তুলনায় ভিন্ন আঙ্গীকে কাজ করে যাচ্ছে। প্রতিটি গ্রাহক ঘরে বসেই যেন সেবা পেতে পারে সে বিষয়টি নিশ্চিত করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সরকারের দেয়া শর্ত গুলো যথাযথ ভাবে পালন করায় আন্তর্জাতিক স্ট্যার্ন্ড সনদ(আইএসও) সনদ পেয়েছে।
ভিপি আব্দুল মান্নান বলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে সুনামের সাথে পরিচালিত দেশের তিনটি সুনামধন্য প্রতিষ্ঠান ব্র্যাক, স্কয়ার ও এপেক্স এর যৌথ উদ্যোগে বাংলাদেশে এই প্রথম অত্যাধুনিক পদ্ধতিতে গ্রাহকের সেবা নিশ্চিত করে যাচ্ছে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ৫০ জন বীমা কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে তরুন আদিবাসী জনগোষ্ঠীদেরকে নিয়ে জার্নি টু ইকুয়াল রাইটসের আলোচনা সভা ও ওয়ার্কশপ

পঞ্চগড়ে করতোয়া নদী থেকে মর্টার শেল উদ্ধার

আটোয়ারীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

দিনাজপুরে ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

প্রতিবন্ধীর ভ্যান চুরি, আয়ের পথ হারিয়ে দিশেহারা পরিবার!

বোচাগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ নজরুল ইসলাম নজুর সহধর্মীনি সাহিদা ইসলামের দাফন সমপন্ন

বোচাগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ নজরুল ইসলাম নজুর সহধর্মীনি সাহিদা ইসলামের দাফন সমপন্ন

কাহারোলে সাবেক উপজেলা চেয়ারম্যানের দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন

কাহারোলে সাবেক উপজেলা চেয়ারম্যানের দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন

সারাদেশে ধর্ষণ,নারী নির্যাতনের প্রতিবাদে আলোক প্রজ্জ্বলন, মিছিল করেছে পীরগঞ্জ ছাত্রলীগ

বোদায় দুঃস্থদের মাঝে শাড়ি লুঙ্গি সুন্নতি কাপড় বিতরণ

হরিপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত