Tuesday , 17 November 2020 | [bangla_date]

পীরগঞ্জে গত ১৫দিনে করোনায় ৬ জন আক্রান্ত

স্টাফ রিপোর্টার ।। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে গত ১৫ দিনে করোনা ভাইরাসে ৬ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী পীরগঞ্জ উপজেলায় নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে ৬ জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন । আক্রান্ত ব্যক্তিরা হলেন বেগুনগাও গ্রামের সিরাজুল ইসলাম(৬৫)। তিনি নভেম্বর মাসের ২ তারিখে শনাক্ত হয়েছেন। জগথা গ্রামের (৫৫) মাকসুদা বেগম নভেম্বর মাসের ৪ তারিখে শনাক্ত হয়েছেন, ভেলাতৈড় গ্রামের পান মোহাম্মদ (৬০) নভেম্বর মাসের ৯ তারিখের রিপোর্টে শনাক্ত হয়েছেন। কুসারীগাও গ্রামের অজিতা বেগম (৩০) ১১ নভেম্বর রিপোর্টে শনাক্ত হয়েছেন। জাবরহাট গ্রামের আশরাফুল ও হাটপাড়া গ্রামের আক্তারা বেগম তারা দুজনেই ১৫ নভেম্বরের রিপোর্টে আক্রান্ত হয়েছেন।
পীরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে প্রথম শনাক্ত হয় মার্চ/২০ মাসের ১১ তারিখে। প্রথম শনাক্ত থেকে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত কোভিড (১৯)- এর সর্বমোট নমুনা সংগ্রহ করা হয় ৬৬৫ জনের। এদের মধ্যে আক্রান্ত হন ১১০, মৃত্যু হয় ৩ জনের, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০১ জন, চিকিৎসাধীন আছেন ৬জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

সবুজ পাতার ফাঁকে আম্র মুকুলের মৌ মৌ গন্ধে মুখর বীরগঞ্জ

দিনাজপুরে অধিকাংশ পুলিশ সদস্য কাজে ফিরেছেন

দু’দেশের সীমান্ত রক্ষায় বাংলাবান্ধায় সেক্টর পর্যায়ে বিজিবি-বিএসএফের সমন্বয় সভা

দিনাজপুরে ৪টি কোচিং সেন্টারকে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা

হরিপুর থানায় মাদক নির্মূলে ওসির কঠোর হুঁশিয়ারি

দিনাজপুরের ৪ উপজেলায় অপরাজিতা নারী নেটওর্য়াকের‘র সভা

সীমান্তে ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে বিপুল পরিমান যৌনউত্তেজক সিরাপ উদ্ধার

দিনাজপুরে এসি ল্যান্ডের এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় স্থানীয় জনগনের হস্তক্ষেপে আউলিয়াপুর ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধ হয়েছে

বাসের সাথে মোটরসাইকেলের  সংঘর্ষে প্রাণ গেল ব্র্যাক কর্মী

বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ব্র্যাক কর্মী