Tuesday , 17 November 2020 | [bangla_date]

বীরগঞ্জে আমবাগান হতে আদিবাসী মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরঃ দিনাজপুরের বীরগঞ্জে আমবাগান হতে এক আদিবাসী নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাস্থলে পাওয়া জাতীয় পরিচয় পত্র সুত্রে জানা যায় মৃত নারীর নাম শান্তনা বেসরা। জন্ম তারিখ ১৯৮৫ইং। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভূল্লীপাড়া বাগদহ গ্রামের সাছেরা বেসরার মেয়ে। মায়ের নাম বোধনী বেসরা।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার মরিচা ইউনিয়নের মাহাতাবপুর ঘুঘুডাঙ্গা গ্রামের আলহাজ্ব হাফিজ উদ্দিনের আমবাগনে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে।

মরিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুর হেলাল জানান, সকালে এলাকাবাসী আমবাগানে অজ্ঞাত নারীর ঝুলন্ত মৃতদেহ দেখে আমাকে সংবাদ দেয়ে। আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে অবহিত করি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাস্থলে একটি ব্যাগ পড়ে ছিল। ব্যাগে ব্যবহৃত কাপড়, প্রসাধনী সামগ্রী এবং একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়।

বীরগঞ্জ থানার এস আই স্বপন পাল জানান, ঘটনাস্থলে পাওয়া জাতীয় পরিচয় পত্রের সুত্রে ধারণা করা হচ্ছে মৃত নারীর নাম শান্তনা বেসরা। মৃত নারীর প্রকৃত পরিচয় এবং মৃত্যুর রহস্য উদঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিত্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ রনগাঁও কাটাবাড়ি মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনাজপুর রেলওয়ে কর্মচারীদের বিক্ষোভ: ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি

কাহারোল হাটের রাস্তায় তীব্র যানজোট, ভোগান্তিতে সাধারন মানুষ

রাণীশংকৈলে সরকারি রাস্তা জবর দখল করায় সাংবাদিক সম্মেলন

শপথ নিলেন হরিপুরের নবনির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যান

রাণীশংকৈলে গ্রামীণ ব্যাংকের ভিক্ষুকদের মাঝে শীতবস্ত বিতরণ

​প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

বোদায় রেলপথমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে ৫ লাখ টাকা অনুদান বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২ মাস থেকে বেতন-ভাতা বন্ধ ১৭০ জন চিকিৎসক-নার্স কর্মচারীর

বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন প্রচেষ্টা ব্লাড ব্যাংক