Saturday , 21 November 2020 | [bangla_date]

বীরগঞ্জে কমতে শুরু করেছে শাক-সবজির দাম

বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অতিবৃষ্টিতে চাষীদের ক্ষেতেই ফসল নষ্ট হওয়ার কারণে প্রায় দু’ মাস ধরে কাঁচা বাজারে শাক-সবজির দাম ছিল চরম উর্দ্বগতি। দীর্ঘশ্বাস ফেলতে হয়েছে কাঁচা বাজার করতে আসা স্বল্প আয়ের মানুষসহ সর্ব সাধারণদের। তবে হেমন্তের শুরুতেই শীতের বিভিন্ন শাক- সবজি বাজারে আসতে শুরু করলেও অনেকে বেশি দামেই কিনতে হচ্ছে। বর্তমানে ২/৩ দিন ধরে কিছুটা কমতে শুরু করেছে সবজির দাম। উপজেলার বাজারগুলোতে আগের চেয়ে ভালো মানের ও মোটামুটি একই ধরণের শাক-সবজির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দামেরও তেমন কোন তারতম্য না থাকায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজও। উপজেলার শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর, সুজালপুর, নিজপাড়া, মোহাম্মদপুর, ভোগনগর, সাতোর, মোহনপুর ও মরিচা ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের হাট- বাজার ঘুরে দেখা যায়,লাউ, সিম, বেগুন,ফুলকপি,ধনেপাতা,লাল শাক,পালং শাক,মুলা, পটল ও টমেটোসহ সকল সবজির দাম আগের চেয়ে কম। স্বাধীন বটগাছ এলাকার সবজি বিক্রেতা রবিউল ইসলাম জানান,গত সপ্তাহ থেকে এ সপ্তাহে সবজির যোগান বেশি থাকায় বেশির ভাগ সবজির দাম অনেকটাই কম,আবার ক্রেতা বেশি। গতকাল শনিবার সকালে সরেজমিনে পৌরসভার বলাকা মোড় এলাকায় সুজালপুর বর্ষা গোপালপুর গ্রামের মোঃ ফজলুর ইসলাম ছেলে মোঃ হাফিজুর ইসলাম শাক- সবজি বিক্রেতা জানান, ফুলকপি প্রতি কেজি ৩০-৩৫ টাকা,মূলা ৮/১০ টাকা,বেগুন ২০-২৫ টাকা, বাঁধা কপি ২৫-৩০ টাকা,আলু ৪০-৪৫ টাকা,করলা ১৫-২০ টাকা, কাঁচা মরিচ ১০০-১১০ টাকা, ধনেপতা ৮-১০ টাকা, পিয়াজ ৭০-৭৫ টাকা, মাঝারি আকারের লাউ ১০-২০ টাকা রয়েছে। পৌর দৈনিক বাজারে কাঁচা বাজার করতে আসা রাজু আহাম্মদ বলেন,দু’মাস ধরে কাঁচা বাজার করতে আসা মানুষের নাভীশ্বাস উঠলেও বর্তমানে আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় কমতে শুরু করেছে শীতের শাক-সবজির দাম। তিনি আরো বলেন,বেশিরভাগ শাক- সবজির দাম কমলেও কিছুতেই ঝাঁজ কমছে না কাঁচা মরিচের। একই অভিমত প্রকাশ করেন কাঁচা বাজার করতে আসা কয়েকজন ক্রেতা। অনেক ক্রেতা অভিযোগ করে বলেন,বিভিন্ন জায়গায় আলুর দাম কম থাকলেও আমাদের বীরগঞ্জে আলুর দাম অনেকটা চড়া।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সূর্যমুখী চাষে স্বপ্ন বুনছেন কৃষকেরা !

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু !

পীরগঞ্জে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে সচেতনতা মূলক সভা

আটোয়ারীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস উদযাপন

বীরগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধ*র্ষণ মামলায় শিক্ষক গ্রে*প্তার

তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা

যে কোন মুল্যে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে -হুইপ ইকবালুর রহিম এমপি

আমি নিজের প্রতি সবসময় একটু স্বার্থপর ——–রাণীশংকৈলে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান

রাণীশংকৈলে নেকমরদ হাটে জরিমানার পরও অতিরিক্ত টোল আদায়

হাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত