Sunday , 1 November 2020 | [bangla_date]

বীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়ের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায় গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) ঢাকা চিকিৎসাধীন আছেন। গতকাল শুক্রবার সকাল ১১ টায় হরিবাসর প্রাঙ্গনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ -খ্রীষ্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক কমান্ডার অধ্যাপক কালিপদ রায়। বাংলাদেশ আওয়ামী লীগ বীরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক শামীম ফিরোজ আলম, সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায়, পৌর শাখা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কুমার সাহা রেন্টু প্রমুখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রাজদেবত্ত ট্রাস্টের সদস্য বিমল চন্দ্র দাস। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ -খ্রীষ্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক দীপংকর রাহা বাপ্পী। উক্ত রোগ মুক্তিকামনায় প্রার্থনা সভায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ -খ্রীষ্টান ঐক্য পরিষদ এর সকল সদস্যবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে পুড়িয়ে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে বকনা জাতের গরু বিতরণ

বড়বন্দর মন্দির প্রাঙ্গণে দূর্গাপুজা উপলক্ষ্যে বিনামূল্যে ৩শ’ জন পেলেন চিকিৎসা সেবা

পঞ্চগড়ে কুরিয়ার সার্ভিস থেকে ৭৫ বস্তা চা আটক

বীরগঞ্জে পুকুর থেকে আদিবাসী যুবকের লাশ উদ্ধার

জাতীয় পাট দিবস উদ্যাপন উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে মাদক সম্রাজ্ঞী ববিতাকে ভ্রাম্যমাণ আদালতে ৭বছর কারাদণ্ড

চিরিরবন্দরে সাদা সোনাখ্যাত রসুন রোপণে ব্যস্ত কৃষক

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন

ফেন্সিডিলের একটি চালানসহ গ্রেফতার-২