Wednesday , 4 November 2020 | [bangla_date]

বীরগঞ্জে মেসার্স সূর্য্য এন্টার প্রাইজ সহ ৫ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে মেসার্স সূর্য্য এন্টার প্রাইজ সহ ৫ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেছেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মমতাজ বেগম । উক্ত অভিযানে অংশ নেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ফরিদ বিন ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।অভিযানে আলুর বীজের দাম ও টোকেন না থাকার কারণে পৌরসভার তিন জন আরতদার ও ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারা মোতাবেক ৫ হাজার করে ১৫ হাজার, ৪৩ ধারায় মিষ্টি ব্যবসায়ী মাধব ঘোষের সাধনা সুইটসকে ৫ হাজার ও ভোক্তার অভিযোগের পরিপেক্ষিতে খানসামা রোডস্থ কৃষি স¤প্রাসারণ অধিদপ্তর কতৃক অনুমোদিত বালাইনাশক ডিলার লাইসেন্স নং ৮৮ প্রোঃ সুদেব কুমার সাহার মেসার্স সূর্য্য এন্টারপ্রাইজকে অধিক মূল্যে ভূট্টা বীজ পাইনিয়ার পি- ৩৩৫৫ বিক্রয় করার দায়ে ৪৪ ধারায় ৫০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়। গোপন এক বিস্বস্ত সূত্রে জানা যায়, অধিক চাহিদা পুরণের লক্ষ্যে মেসার্স সূর্য্য এন্টারপ্রাইজ বিভিন্ন সময়ে নিম্নমানের ভুট্টা, ধান সহ নানা প্রকারের ভেজাল বীজ সংরক্ষণ ও প্যাকেটজাত করে গোপনে উপজেলার প্রত্যান্ত গ্রামাঞ্চলের বিভিন্ন বীজ ব্যবসায়ী ও সাধারণ কৃষকের কাছে অধিক মূল্যে বিক্রি করে প্রতারণা করে আসছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ভূমিহীনদের উপর হামলার প্রতিবাদে মিছিল \ স্বারকলিপি পেশ

হরিপুর উপজেলা প্রেসক্লাবে উপজেলা চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বীরগ‌ঞ্জে উপজেলা পর্যায় ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি পূণর্গঠন সভাপতি চিকিৎসক শহীদুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ডিসি রায়

দিনাজপুরের বিরল সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় ৭জনকে আটক করেছে বিজিবি

ঠাকুরগাঁওয়ে ৫ টি ডায়াগনস্টিক সেন্টার সিলগলা, আটক – ১

ঠাকুরগাঁওয়ে ২ হাজার ৫শত মুরগির বাচ্চা আগুনে পুড়ে মারা গেছে

হরিপুরে রিপোর্টার্স ইউনিটির ১ম বর্ষপূর্তি পালিত

পঞ্চগড়ের পুনাকের আয়োজনে শীতবস্ত্র বিতরণ রংপুর রেঞ্জের ডিআইজির

পঞ্চগড় আটোয়ারীতে কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ডের ঈদের উপহার এবং ফলজ গাছ বিতরণ