Wednesday , 11 November 2020 | [bangla_date]

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেল-ট্রলি মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৫৫) নামের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন।

জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা -পঞ্চগড় মহাসড়কের সুজালপুর ইউনিয়নের প্রাণ কোম্পানীর ডিপু’র পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম উপজেলার সাতোর ইউনিয়নের চকপাতলা গ্রামের মৃত ছবির উদ্দিন ডিলারের ছেলে ও চৌপুকুরিয়া আদিবাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রবিউল ইসলাম সহ তার স্ত্রী চৌপুকুরিয়া আদিবাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেন্সি বেগম (৪৭) ও ছেলে সংগ্রাম (১৮) বীরগঞ্জ পৌরশহর থেকে তার নিজ বাড়িতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রধান শিক্ষক রবিউল ইসলাম ঘটনাস্থলে মারা যান ও স্ত্রী ফেন্সি বেগম আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেন্সি বেগমকে বাড়িতে নেওয়া হয়।

পারিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার যোহরের নামাজের পর চৌপুকুরিয়া আদিবাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের জানাযায় নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উপজেলা আইনশৃংখলা কমিটির সভা

জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে পঞ্চগড়ে শিক্ষকদের মানববন্ধন

বোচাগঞ্জে মানা হচ্ছেনা সরকারি স্বাস্থ্যবিধি

তেঁতুলিয়ায় বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের পার্টনার প্রকল্পের কৃষক-কৃষাণীদের নিয়ে মতবিনিময়

পীরগঞ্জ আনন্দমার্গের ৩ দিন ব্যাপী ধর্ম সম্মেলন

দিনাজপুরে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

দিনাজপুরে অসহায়দের মাঝে গার্লস ক্লাবের খাদ্য সহায়তা

খাদ্য অধিদপ্তরে জমির দলিল হস্তান্তর করলেন এমপি রমেশ চন্দ্র সেন

বীরগঞ্জে ভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন