Wednesday , 4 November 2020 | [bangla_date]

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই সাথে ৩ নবজাতকের জন্ম

দিনাজপুরের বীরগঞ্জে মোছা: পারভিন বেগম (৩০) নামের এক নারী একই সঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন।বুধবার (৪ নভেম্বর) বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি সুস্থ্যভাবে সন্তানগুলো প্রসব করেন।সন্তান গুলোর মধ্যে দুইটি ছেলে ও একটি মেয়ে সন্তান।মোছা: পারভিন বেগম বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা গ্রামের মো. শফিকুল ইসলামের স্ত্রী। একইসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতির আত্মীয়-স্বজনরা ভীড় করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: আফরোজ সুলতানা লুনা জানান, ৩ সন্তানের শারীরিক অবস্থা ভালো, তাদের মাও সুস্থ আছেন। সিজার ছাড়াই বাচ্চা গুলো তার হাতেই প্রসব হয়েছে। তিনি আরও জানান প্রসূতি ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।সেখানকার ডা: বলেছেন আমাদের এখানে একই সঙ্গে তিন সন্তানের নরমাল ডেলিভারি সম্ভব না। তাই আপনারা যতদ্রুত পারেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে যান।প্রসূতি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি না হয়ে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ডা: আফরোজ সুলতানা (লুনা) তার টিমকে নিয়ে আজ সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত প্রসূতির পাশে থেকে নিজের কর্মদক্ষতায় সুস্থ্যভাবে একই সাথে তিনটি নবজাতকের নরমাল ডেলিভারি সম্পন্ন করেন।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত