Wednesday , 25 November 2020 | [bangla_date]

বীরগঞ্জ মোহাম্মদপুরে কালর্ভাট না কি মরণ ফাঁদ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লস্করপুরে পাকা সড়কের একটি কালভার্ট ভেঙ্গে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। এ ব্যাপারে ২৫ নভেম্বর ২০২০ ইং সরেজমিনে ভাঙ্গা এই কালভার্ট এলাকায় পৌছালে লস্করপুর গ্রামের মৃত -শহিদুল ইসলামের ছেলে সিদ্দিক ও স্থানীয়রাসহ পথচারিদের অনেকেই জানান, কালভার্টটি প্রায় ৬-৭ মাস আগেই ভেঙ্গে যাওয়ায় এই এলাকার মানুষের চলাচলের সমস্যায় ভূগছে, সেই সাথে এই স্থানে প্রায়শই বেড়ে চলেছে ছোট- বড় নানান দূর্ঘটনা। এলাকাবাসীরা আরো জানান, এই ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য আজেদা ও ইউপি সদস্য ফুলকুমারের মাধ্যমে বারংবার ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মাকে অবগত করা হলেও কোনপ্রকারের পদক্ষেপ না নেওয়ার কারনে দূর্ঘটনা এড়াতে নিজ উদ্যোগে কাঠ ও বাঁশ দিয়ে ভাঙ্গা যায়গা মেরামত করা হয়েছে। বর্তমানে এই কালভার্টটি মরনফাঁদে পরিনত হয়েছে। অন্যদিকে মাহানপুর বাজারে উপর মন্ডপের সামনের পাকা রাস্তা বিভিন্ন দোকান ও হোটেলের পঁচা পানিতে ডুবে থাকতে দেখা যায়। এছাড়া আরোও জানা যায়, উক্ত রাস্তার ২৫ মাইল মোড় থেকে মাহানপুর বাজার, মাহানপুর হতে লস্করপুর ও মোহাম্মদপুর ইউনিয়নের গ্রামিন রাস্তার ধারগুলিতে রোপনকৃত বৃক্ষ যেমন ইউকিলিপটাস, আম,কাঠাল,মিনজিরি, ইপিলইপিল সহ বিভিন্ন প্রজাতির গাছ অবৈধভাবে কর্তন করে বিক্রি করেছে এলাকারই একটি সংঘবদ্ধ চক্র। সবমিলিয়ে ব্যাপক অনিয়ম ও ভোগান্তিতে ভুগছেন মোহাম্মদপুরের সাধারন মানুষেরা। এ ব্যাপারে মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মার সাথে ২৫ নভেম্বর বিকেলে মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায় এবং সাক্ষাত করা সম্ভব হয়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধে নিহত-১

পঞ্চগড়ে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ সম্মেলন ও তালিমি জলসা অনুষ্ঠিত

বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে বেরিয়ে আসতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোচাগঞ্জে কোইকা সিএইচডব্লিউ প্রকল্পের উদ্যোগে স্বাস্থ্যকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম প্রদান

আটোয়ারীতে পরিকল্পিতভাবে যুবককে অপহরণ করে হত্যা

বোচাগঞ্জে ১৩ জুয়ারুকে ৭দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত

রাণীশংকৈলের রাণী সাগরে অতিথি পাখি দেখতে পর্যটকদের ভীড়

রাণীশংকৈলে কর্মকর্তাদের সাথে প্রতিবন্ধি ব্যক্তি অন্তভ’ক্তি কর্মশালা

বীরগঞ্জ মাকড়াই জাতীয় উদ্যান শালবনে বিভিন্ন গ্রæপে বিভক্ত হয়ে চলছে জুয়ার আসর

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর ০৮ লাখ টাকার মালামাল নিয়ে ট্রাক উধাও !