Sunday , 29 November 2020 | [bangla_date]

বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ঠাকুরগাঁও : নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনের মতো কর্মবিরতি চলছে।
রবিবার সকাল থেকে স্বাস্থ্য সহকারীগণ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপস্থিত হয়ে কর্মবিরতি পালন শুরু করে। এতে অংশ নেন সদর উপজেলার ২১ ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও সদর শাখার সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস,স্বাস্থ্য সহকারী নাজরিন আরা বেগম,স্বাস্থ্য পরিদর্শক শহিদুল ইসলাম ও ইসমাইল হোসেন প্রমুখ।
তাদের দাবি, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬ থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীত করা।
বক্তারা আক্ষেপ করে বলেন, পশু সম্পদ বিভাগের পশুপাখির টিকাদানকারীদের গ্রেড সংশোধন করা হলেও মানুষের টিকাদান কারী কর্মীদের দীর্ঘদিনেও তাদের দাবি দাওয়া পূরন করা হয়নি।
উল্লেখ্য ,গত ২৬ নভেম্বর থেকে স্বাস্থ্য সহকারীগণ কর্মবিরতি পালন করে আসছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে হাবিপ্রবি ভাইস-চ্যান্সেলর’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

কাহারোলে ভোক্তা অধিকার আইন  ২০০৯ অবহিতকরণ সভা

কাহারোলে ভোক্তা অধিকার আইন ২০০৯ অবহিতকরণ সভা

সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের টেক্সটাইল বাজারে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

রাণীশংকৈল বিএমএস বালিকা বিদ্যালয়ে সমাপনী ও অভিভাবক সমাবেশ

পীরগঞ্জে মুজিব শতবর্ষে গৃহহীনদের মাঝে ৪৮০টি গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন

বীরগঞ্জে চার্জার লাইট চার্জ দিতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

কাহারোলে ধানের শীষ প্রার্থী মনজুরুলের বিশাল নির্বাচনি জনসভা সড়ক, মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশানঘাটসহ কাঁচা রাস্তাগুলোর উন্নয়নের প্রতিশ্রুতি

বীরগঞ্জে করোনা প্রতিরোধে ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসার ক্যাম্প

ঠাকুরগাঁওয়ে কৃষকলীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটির সভা

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় পাথর শ্রমিকের মৃত্যু দুর্ঘটনার পর ট্রাকটি পাট নিয়ে অবস্থান করছে ভারতে