Friday , 20 November 2020 | [bangla_date]

মাধ্যমিকে আলাদা করে কোনো বিভাগ থাকবে না

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, মাধ্যমিকের নতুন শিক্ষাক্রমে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার মতো আলাদা করে কোনো বিভাগ থাকছে না। সব শিক্ষার্থী সব ধরনের শিক্ষা নিয়ে ১০ বছর পড়বে।

গতকাল বৃহস্পতিবার সংসদে মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল পাসের জন্য সংসদে তোলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সে সময় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম ২০২২ সাল থেকে বাস্তবায়ন শুরু হবে।

পরে সামরিক শাসনামলে প্রণীত মাদ্রাসা শিক্ষা অধ্যাদেশ বাতিল করে ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল-২০২০’ জাতীয় সংসদে পাস হয়। বিরোধী দলের সদস্যদের দেওয়া জনমত যাচাই–বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি শেষে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
এত দিন ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুসারে মাদ্রাসা শিক্ষা বোর্ড চলছিল। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে সামরিক শাসনামলে প্রণীত যেসব আইন বা অধ্যাদেশের এখনো প্রয়োজন রয়েছে, সেগুলোকে পরিমার্জন করে বাংলায় রূপান্তরের বাধ্যবাধকতা রয়েছে। সে জন্য এ আইন করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ইসলামি লাইফ টাইম ফাউন্ডেশনের গরিব অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

বীরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের খাবার বিতরণ

সাংবাদিক নির্যাতনের বিচারের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন

বীরগঞ্জে শিশুদের সঞ্চয়ী উদ্যোগের সাফল্য উদযাপন অনুষ্ঠান

বোচাগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

লঞ্চে উঠতে গিয়ে প্রাণ গেলো পুলিশ কর্মকর্তার

স্মার্ট ফোন কিনে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

বীরগঞ্জে বি’ষা’ক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে স্বামী-স্ত্রী’র আ’ত্মহ’ত্যা

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে পৌরসভার শহরে পাখি তামিম নামে পরিচিত এই পাখি প্রেমীর বাড়ি

পীরগঞ্জে শিশুকে হাত-পা বেধে চার দিন ধরে নির্যাতন পিতা ও সৎ মা গ্রেপ্তার