Thursday , 5 November 2020 | [bangla_date]

শীতের আগমনের বীরগঞ্জে লেপ-তোষক তৈরির ধূম

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : শীতের আগমন এলেই ব্যস্ত হয়ে পড়েন লেপ- তোষকের কারিগররা। বছরের অন্যান্য সময় তারা অলস সময় কাটালেও বাংলা আশ্বিন মাস থেকে দোকানের তালা খুলে বসেন মহাজনরা। লেপ- তোষকের কাপড়,তুলা ও সেলাই মেশিসহ সরঞ্জামাদি সাজিয়ে বসেন লেপ- তোষক তৈরি করতে। এবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কার্তিক মাস থেকে পুরোদমে বিভিন্ন লেপ-তোষকের দোকানে ধূম পড়েছে লেপ-তোষক তৈরিতে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদর বিজয় চত্বর, খানসামা রোড, উপজেলা রোড,পীরগঞ্জ রোড, গোলাপগঞ্জ,কবিরাজহাট,কল্যাণীহাট, ডাঙ্গারহাট,চৌদ্দহাত কালীর বাজার,সনকা বাজার, ঝাড়বাড়ীহাট,ভুলি­রহাটসহ বিভিন্ন এলাকার এক শতাধিক লেপ-তোষকের দোকান রয়েছে। এসব দোকানের মালিক, কারিগরসহ সহস্রাধিক শ্রমিক এ পেশায় নিয়জিত রয়েছে। পৌরশহরের বিজয় চত্বরের লেপ -তোষক তৈরর কারিগর বীরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের আদর্শ পাড়ার মৃত : ইছাক খানের ছেলে আইজুল ইসলাম ও ছোট ভাই মো: ইসলাম জানান,প্রায় ১৫ বছর যাবত সাধারণ পদ্ধতিতে লেপ-তোষক তৈরির কাজ করেন। বড় মাপের লেপ কাপড় তুলা সুতাসহ তৈরি খরচ বাবদ গ্রাহকদের নিকট থেকে ৯৫০ থেকে ১হাজার টাকা। শ্রমিক মজুরি লেপ ৩শ টাকা ও তোষক বা গদি ৪শ টাকা দিতে হয়। আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত এ পেশার কারিগররা ব্যস্ত থাকলেও অবশিষ্ট মাসে কারিগর রা অন্য পেশায় নিয়জিত থাকেন। বর্তমানে ক্রেতার সংখ্যাও কম নেই দোকানগুলোতে। ক্রেতা চাকাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পৌরসভার ৫নং ওয়ার্ড নিবাসী মোঃ বাবুল জানান,তিনি ২৫ শত টাকায় বড় মাপের একটি জাজিম তৈরি করে নিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীর ধনতলা ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রতিহত করার লক্ষ্যে প্রতিবাদ সভা

বীরগঞ্জে শহীদ আল আমিনের কবর জিয়ারতসহ শ্রদ্ধা নিবেদন করলো নবাগত ইউএনও তানভীর আহমদ.

কাহারোলে উপজেলা শিক্ষা অফিসারের অপসারনের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সভা

রাণীশংকৈল কেউটানে শিমুলগাছটি যেন পাখিদের নিরাপদ আশ্রয়স্থল

প্রথমবারের মত পীরগঞ্জে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাহারোলে আমন ধান রোপনে ব্যস্ত কৃষক

ডোপ টেস্টে পজিটিভ হলে সরকারি চাকরি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হরিপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচন সভাপতি প্রার্থী গিয়াস উদ্দীনের মোটর সাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ

পীরগঞ্জে গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা

বিধিনিষেধের তৃতীয় দিনে ঢাকায় ৫৮৭ জন গ্রেফতার