Monday , 9 November 2020 | [bangla_date]

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৬৮৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২৫ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী আটজন। হাসপাতালে ১৭ জন ও বাড়িতে ৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ৯২ জনে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৫টি পরীক্ষাগারে ১৪ হাজার পাঁচটি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৮৩ জন।
ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ২১ হাজার ৯২১ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ৫৬ হাজার ৬৪৪টি।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬২৩ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩৯ হাজার ৭৬৮ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৯৯ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ১৭ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৬৮৮ জন (৭৬ দশমিক ৯৫ শতাংশ) ও নারী এক হাজার ৪০৪ জন (২৩ দশমিক শূন্য ৫ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মৃত ২৫ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন এবং ষাটোর্ধ্ব ১১ জন।

বিভাগ অনুযায়ী, ২৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে পাঁচজন, খুলনায় তিনজন, বরিশালে দুইজন, সিলেটে তিনজন ও ময়মনসিংহ বিভাগে দুইজন রয়েছেন

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীমার কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা ম্যানেজার

রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে প্রয়াত জিল্লুর বিশ্বাস স্মরণে ফুটবল টুর্নামেন্ট

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা

সেতাবগঞ্জ চিনিকলে আমরা চিনি পরিবারের পক্ষে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

৯ কিশোরকে ভারতে পাচারকালে গ্রেপ্তার-২

পীরগঞ্জে ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু

দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটিতে কাজী মামুনুর রশীদ কচি সদস্য হওাতে জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপের পক্ষ থেকে সংবর্ধনা

ঠাকুরগাঁও জেলা মুদ্রণশিল্প মালিক সমিতির নতুন কমিটি গঠন !

রাণীশংকৈল রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি- মাহবুব, সম্পাদক-সেন্টু

বীরগঞ্জে বাসের চাপায় ভ্যান যাত্রী নিহত