Thursday , 12 November 2020 | [bangla_date]

১৬তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় গড় পাসের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ। ২২ হাজার ৩৯৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

গতকাল বুধবার (১১ নভেম্বর) রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এনটিআরসিএর চেয়ারম্যান মো. আকরাম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীনে গত বছরের ১৫ ও ১৯ নভেম্বর শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৯ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ জন।

উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ১ হাজার ২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৫৫ জনসহ সর্বমোট ২২ হাজার ৩৯৮ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে দুওসুও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জমি দখল নিয়ে ব্যস্ত!

রাণীশংকৈলে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

‘বাংলাদেশে গমের টেকসই উৎপাদন: প্রতিবন্ধকতা উত্তরণে প্রস্তাবনা’ শীর্ষক কর্মশালা

বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

দিনমজুর কৃষকের জমির গমক্ষেত ট্রাক্টরের হাল দিয়ে ভেঙ্গে নষ্ট করেছে এক প্রভাবশালী দখলদার

পীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ইন্তেকাল

কর্মকর্তাদের উদ্দেশ্যে হাবিপ্রবি ভিসি প্রফেসর ড. মো. এনামউল্যা “বৈষম্যহীন সমাজ বিনির্মাণের মাধ্যমে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা হবে”

বিরলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফারুক আজমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আপিল বিভাগের

বালিয়াডাঙ্গীতে তীরনই নদীর বাঁধ নির্মান শুরু

বিভাগীয় অষ্টম বারের মতো শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত বীরগঞ্জের মরিয়ম বেগম