Monday , 7 December 2020 | [bangla_date]

আগামী মার্চ থেকেই ঢাকা থেকে শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সোমবার ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে মন্ত্রীর বৈঠকের পর মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বর্তমানে ভারতের কলকাতা থেকে ঢাকা ও খুলনায় সরাসরি ট্রেন চলাচল করে।

শিলিগুড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর, যা বাংলাদেশ সীমান্ত থেকে ২০ কিলোমিটারের মধ্যে।

বাংলাদেশ থেকে যারা দার্জিলিং কিংবা সিকিমে বেড়াতে যান তাদের শিলিগুড়ি হয়ে যেতে হয়। ঢাকা থেকে শিলিগুড়ি সরাসরি বাস চলে, এখন রেল সংযোগের কাজও চলছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি অংশের মধ্যে নতুন রেল যোগাযোগ উদ্বোধন করবেন।

উদ্বোধন উপলক্ষে একটি খালি ওয়াগন চিলাহাটি থেকে হলদিবাড়ি যাবে। পরবর্তী সময়ে মালবাহী ট্রেন এই রুটে চালানো হবে। যাত্রীবাহী ট্রেন আগামী ২৬ মার্চ চালানো হবে।

রেলপথমন্ত্রী ঢাকা-শিলিগুড়ি নতুন ট্রেন চালানোর পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য হাইকমিশনারকে অনুরোধ জানান।

আলোচনায় বাংলাদেশে চলমান ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলো নিয়ে আলোচনা হয়। বিশেষ করে খুলনা-মোংলা রেল লাইন, ঈশ্বরদীতে আইসিডি নির্মাণ, বগুড়া-সিরাজগঞ্জ নতুন রেলপথ নির্মাণ, যশোর থেকে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ, সৈয়দপুরে একটি আধুনিক কারখানা প্রতিষ্ঠা করা ইত্যাদি।

এর পাশাপাশি সিরাজগঞ্জে একটি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) নির্মাণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এর সুফল সম্পর্কে উভয় পক্ষ আলোচনায় তুলে ধরে।

২০২২ সালের শেষের দিকে ঢাকা থেকে কক্সবাজার ট্রেন চালানো হবে জানিয়ে মন্ত্রী বলেন, “ডাবল লাইন ছাড়া রেলপথের উন্নয়ন ঘটানো সম্ভব নয় কাজেই সারাদেশের গুরুত্বপূর্ণ লাইনগুলোকে ডাবল লাইনে উন্নত করার প্রক্রিয়া শুরু হয়েছে।”

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে চাইনিজ কোম্পানীর কর্মকর্তাকে মারধর-চাঁদাবাজীর অভিযোগে আটক-১

ফুলবাড়ীতে নবাগত ইউএনও এর যোগদান

আটোয়ারীতে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা

পরিবেশবান্ধব আধুনিক নগরায়নে ঠাকুরগাঁওয়ে কর্মশালা

রানীশংকৈলে পুড়িয়ে ফেলা হল নিষিদ্ধ কারেন্ট জাল

পীরগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে গ্রামে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)এর আওতায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

খানসামায় আগাম ধান চাষে ফলন ভালো হওয়ায় খুশি চাষীরা

বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বিজয়ের ময়দানে রাণীশংকৈল এর মোড়ক উন্মোচন