Thursday , 10 December 2020 | [bangla_date]

আগামী মাসের প্রথম দিকেই আমরা টিকা পেয়ে যাব: স্বাস্থ্যমন্ত্রী

২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা বাংলাদেশে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার রাজধানীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আশা প্রকাশ করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‌‘আমরা আশা করি, আগামী মাসের প্রথম দিকেই, প্রথম কোয়ার্টারেই আমরা টিকা পেয়ে যাব। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতের সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশে আনার ব্যবস্থা করছি।

৩ কোটি ডোজ টিকা সরকার নিয়ে আসছে সরাসরি। ’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এই টিকার ব্যবস্থা করতে পেরেছে। ডব্লিউএইচও আমাদের টিকা দেবে আমাদের জনসংখ্যার ২০ শতাংশ হারে। সেটা আসতে হয়ত কিছুটা সময় লাগবে। কিন্তু আমরা টিকা পাব। অনেক দেশ আছে, যারা এখনও টিকার ব্যবস্থা করতে পারেনি। ’

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস মিলনায়তনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে কয়েকজন শিশুকে টিকা দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে জানানো হয়, শনিবার (১২ ডিসেম্বর) সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হবে, চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১০ বছরের নিচে প্রায় তিন কোটি ৪০ লাখ শিশুকে এক ডোজ করে টিকা দেওয়া হবে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকা দান চলবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গত তিন মাসে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু

বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কাছে ট্রফি হস্তান্তর

শহীদ ক্যাডে স্কুলের মেধাবী বৃত্তি পরীক্ষায় সদরের ৫০টি স্কুলের ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

বীরগঞ্জে অপহৃত ছাত্রী উদ্ধার, মামলার আসামী গ্রেফতার

বীরগঞ্জে অপহৃত ছাত্রী উদ্ধার, মামলার আসামী গ্রেফতার

ঈদ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে দর্জিপাড়ায়

সংসদ নির্বাচন কে সামনে রেখে বীরগঞ্জে মোটরসাইকেলযোগে পুলিশি মহড়া

চিরিরবন্দরে প্রতিমা ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শনে এমপি গোপাল

দেশের উন্নয়নের স্বার্থে আবারও বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতায় আনতে হবে —-হুইপ ইকবালুর রহিম

বাংলাদেশকে উন্নয়নশীল দেশের জন্য প্রধানমন্ত্রী কাজ করছে -রমেশ চন্দ্র সেন

হরিপুর থানা হেফাজতে যুবদল নেতার মৃত্যু