Thursday , 24 December 2020 | [bangla_date]

কাহারোলে উপজেলা শিক্ষা অফিসারের অপসারনের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সভা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের কাহারোলে উপজেলা শিক্ষা অফিসারের অপসারনের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার বিকেলে উপজেলার আম তোলার মোড়ে কাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর আয়োজনে উপজেলা শিক্ষা অফিসার শাহাজাহান, সহকারী শিক্ষা অফফিসার ইবনে মাসুদ রানা ও কাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাঞ্চন কুমার রায়ের অপসারনের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, উপজেলা শিক্ষা অফিসার শাহাজাহান, সহকারী শিক্ষা অফিসার ইবনে মাসুদ রানার যোগসাজশে কাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাঞ্চন কুমার রায় দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজ না করে সমুদয় টাকা আত্মসাৎ করে আসছেন। ম্যানেজিং কমিটির স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নের ২ লক্ষ ৬০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অতিবিলম্বে উপজেলা শিক্ষা অফিসার শাহাজাহান, সহকারী শিক্ষা অফিসার ইবনে মাসুদ রানা ও কাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাঞ্চন কুমার রায়ের অপসারনের দাবি জানান। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার শাহাজাহানের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত তাকে চেক প্রদান করা হবে না। ইতি পূর্বে তিনি যে দূর্নীতি করেছেন তখন আমি এখানে কর্মরত ছিলাম না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গনপ্রতিনিধিত্ব আদেশ বাতিলের দাবিতে দিনাজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জের ব্রাহ্মণভিটা ডাঙ্গারহাটের আনারুলের বিরুদ্ধে রহিমুল হকসহ গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন

দিনাজপুরে বিএডিসির আলুর বীজ পান না কৃষকরা

ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ জামিয়া নূরে মাদীনা মাদরাসার ভিত্তিপ্রস্থর উদ্বোধন

বীরগঞ্জ পৌরসভার রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন

জেলা প্রশাসককে বিদায়  জানালো এমবিএসকে

জেলা প্রশাসককে বিদায় জানালো এমবিএসকে

বীরগঞ্জে আনসার ও ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুর-৫ আসনে জাপার প্রার্থী হচ্ছেন কাজী আব্দুল গফুর

পীরগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের নবীন বরণ