Wednesday , 2 December 2020 | [bangla_date]

গভীর রাতে শীতার্তদের বাড়িতে কম্বল নিয়ে হাজির হলেন এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :- দিনাজপুরের কাহারোল উপজেলায় গভীর রাতে শীতার্তদের বাড়িতে কম্বল নিয়ে হাজির হলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় তিনি শীতার্তদের ডেকে নিয়ে নিজ হাতে কম্বল তুলে দেন এবং খোজ খবর নেন। ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার উপজেলার রসুলপুর ইউনিয়নের তারলা আদিবাসী গ্রাম ও ডাবোর ইউনিয়নে কাকোর আশ্রমে গভীর রাতে হঠাৎ হাজির হন এমপি গোপাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মীর মো. আল কামাহ্ তমাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, জাকির হোসেন, রসুলপুর ইউনি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, ডাবোর ইউপি চেয়ারম্যান সতেজিৎ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে সকালে বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ২০২০ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভার এর ব্যবস্থাপনায় ১৯তম জেলা রোভার মেট কোর্স-২০২০ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা দৈনিক ভোরের দর্পন এগিয়ে যাচ্ছে জনগনের কল্যানে

সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেলেন দিনাজপুর পলিটেকনিকের রোভার হাসিবুল আলম

শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার শিক্ষার্থীরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে ১০ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে জাতীয় যুবশক্তির মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশে মরিচের আড়ত, ন্যায্য মূল্য পাচ্ছে কৃষক

কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ২জন ডাক্তার দিয়ে চলছে উপজেলাবাসীর চিকিৎসা সেবা কার্যক্রম

বীরগঞ্জে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক আন্দোলনের র‍্যালী

বোচাগঞ্জে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ১৬৫টি পরিবারের মাঝে ছাগল বিতরণ

বীরগঞ্জে নিবন্ধন বিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান

বীরগঞ্জে গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা