Monday , 14 December 2020 | [bangla_date]

গম বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আপৎ কালীন বীজ মজুদ কেন্দ্রের চুক্তিবদ্ধ গম চাষিদের বীজ উৎপাদন কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দিনব্যাপী ঠাকুরগাঁওয়ের কলেজপাড়াস্থ আপৎ কালীন বীজ মজুদ কেন্দ্রের প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর গম ও ভুট্রা গবেষণা ইন্সটিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল হাকিম, বীজ প্রত্যয়ন এজেন্সির জেলা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, বিএডিসির ঠাকুরগাঁও বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপ পরিচালক মিজানুর রহমান, কন্ট্রাক গ্রোর্য়াস জোনের উপপরিচালক ফারুক হোসেন, আলু বীজ কেন্দ্রের উপপরিচালক উৎপল কুমার সাহা, খামারের সিনিয়র সহকারী পরিচালক রুহুল আমিন, আপৎ কালীন বীজ মজুদ কেন্দ্রের সিনিয়র সহকারি পরিচালক সোহেল রানা, সাজেদুর রহমান প্রমুখ। এসময় শতাধিক চুক্তিবদ্ধ গমচাষী দিনব্যপি প্রশিক্ষণ গ্রহণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি ! মোঃ মজিবর রহমান শেখ,

বোচাগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

দিনাজপুর শিক্ষাবোর্ডে অশ্রু সিক্ত চোখে অবসরজনিত বিদায় আজিজুল হক শাহ

ভ্যাকসিন নিয়ে মেগা লুটপাট চলছে——–মির্জা ফখরুল

পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার সাথে জরুরী বৈঠক শেষে বিক্ষোভকারীদের সরিয়ে নিলেন ১১ দলীয় জোট প্রার্থী সারজিস

বর্ষার সময়ে মাটি-কাঁদার রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ,সংস্কার নাই

ঠাকুরগাঁওয়ে করোনা সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসনের কর্মশালা

পীরগঞ্জ বণিক সরকরি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া

পীরগঞ্জে নকআউট ফুটবল র্টুনামন্টে উদ্বোধন

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ ও অভিভাবক সমাবেশ