Tuesday , 22 December 2020 | [bangla_date]

চাঁদের মাটিতে কি জন্মাতে পারে শাক-সবজি, গবেষণা চালাচ্ছে চীন

বেশ কিছুদিন ধরে চাঁদের জমিতে চাষ করার ইচ্ছা নিয়ে কাজ করে চলেছে চীন। চীনা মহাকাশযান চেঙ্গি-৫ গত সপ্তাহের শেষে সফলভাবে চাঁদ থেকে প্রায় ১৭৩১ গ্রাম মাটি এবং শিলা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে। বিজ্ঞানীরা এখন চাঁদ থেকে আনা এই নমুনাগুলো বিশ্লেষণ ও গবেষণা করে বুঝতে চাইছেন কীভাবে এই মাটি ব্যবহার করা যায়। খবর গ্লোবাল টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা দেখেছেন চাঁদের মাটিতে কোনও জৈব পুষ্টি নেই। এটা খুব শুকনো। এই মাটি শাক সবজি জন্মানোর পক্ষে বা আলু চাষের পক্ষে ভালো নয়। চাঁদের মাটি শাক সবজি জন্মানোর মতো না।

তবে এটি অন্যান্য জিনিসের জন্য ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
চীনা চ্যানেল সিসিটিভি’র পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দীর্ঘমেয়াদী সৌর বায়ু চাঁদের মাটিতে প্রচুর পরিমাণে হিলিয়াম-৩ প্রবেশ করিয়েছে। যা থার্মোনক্লিয়ার সংশ্লেষণের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে।

২০১৩ সালের পর তৃতীয়বারের মতো চীন চাঁদে পৌঁছেছে। এর আগে ২০১৯ সালের জানুয়ারি মাসে একটি চীনা মহাকাশযান চ্যাং-ই ৪ একটি ছোট রোবোটিক রোভারের মাধ্যমে চাঁদের অনেক গভীরে পৌঁছে গিয়েছিল, যা ইতিহাস সৃষ্টি করে।
আমেরিকা ৪০ বছর আগে চাঁদের নমুনা সংগ্রহ করতে মহাকাশযান পাঠিয়েছিল। তারপর এটা চীনের প্রথম প্রচেষ্টা। এখন দেখার চীনা বিজ্ঞানীরা আদৌ কি চাঁদের মাটিতে কোনওভাবে শাক সবজি ফলাতে পারেন, নাকি ব্যর্থ হবে চীনের এই স্বপ্ন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হঠাৎ বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস দিনাজপুরে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা

জুলাই শহীদ দিবস- ২০২৫ স্মরণে হাবিপ্রবিতে আলোচনা সভা

চিরিরবন্দরে দুর্বৃত্তের আগাছানাশকে ঝলসে গেছে ধানক্ষেত

কম্বাইন্ড হারভেস্টার যুগে প্রবেশ করল ঠাকুরগাঁও সুগার মিল

পীরগঞ্জে ইসাহাকের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

বীরগঞ্জে বাড়ছে শীতের তীব্রতা নিম্নের মানুষেরা দুর্ভোগে

খানসামায় শ্রেণিকক্ষের বীম ধসে শিক্ষক আহত, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

ঠাকুরগাঁওয়ে ঝরে পড়া শিশুদের শিক্ষা কার্যক্রম বিষয়ক অবহিতকরণ কর্মশালা

পঞ্চগড়ে জেলা পর্যায়ে নামজারি ও হোল্ডিং এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণ