Wednesday , 9 December 2020 | [bangla_date]

জাতীয় পতাকার মাপ ও উত্তোলনে সঠিক নিয়ম অনুসরণের আহ্বান

জাতীয় পতাকার মাপ ও উত্তোলনে অনেক প্রতিষ্ঠান নিয়ম অনুসরণ করে না। এজন্য জাতীয় পতাকা মাপ ও উত্তোলনে সঠিক নিয়ম অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

বুধবার সরকারি বিবরণীতে জাতীয় পতাকা সঠিক নিয়মে উত্তোলনের এই আহ্বান জানানো হয়।

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন, বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং কনস্যুলার অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

সরকারি বিবরণীতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ (সংশোধিত ২০১০)’ এর বিধি ৩ অনুযায়ী ‘জাতীয় পতাকা’ গাঢ় সবুজ রঙের হবে এবং ১০:৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকবে। লাল বৃত্তটি পতাকার দৈঘ্যের এক-পঞ্চমাংশ ব্যাসার্ধ বিশিষ্ট হবে। পতাকার দৈঘ্যের নয়-বিংশতিতম অংশ হতে অঙ্কিত উল্লম্ব রেখা এবং পতাকার প্রস্থের মধ্যবর্তী বিন্দু হতে অঙ্কিত আনুভূমিক রেখার পরস্পর ছেদ বিন্দুতে বৃত্তের কেন্দ্র বিন্দু হবে।

তথ্য বিবরণীতে বলা হয়, জাতীয় পতাকার সঠিক মাপ ও যথাযথ নিয়ম অনুসরণ না করে অনেকে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন, যা জাতীয় পতাকার অবমাননার সামিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল উপজেলা শিক্ষা অফিস আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

পীরগঞ্জে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

আগামীতে যারাই ফ্যাসিস্ট ও স্বৈরাচারি আচরন করবে তাদের পরিনতিও শেখ হাসিনার মতই হবে —-বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহিন

ঠাকুরগাঁও বাঁধে মাছ ধরা উৎসব

ঠাকুরগাঁও বিমানবন্দর পুন: চালু ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

কাহারোলে ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে  প্রধান শিক্ষকের পদ শূন্য

কাহারোলে ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

বীরগঞ্জে এনএটি পি – ২ প্রকল্পের আওতায় কৃষকের মাঝে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ

ঠাকুরগাঁও জেলা পরিষদের বাজেট ঘোষনা

আটোয়ারীতে আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আলাউদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ

বোদায় গলায় ফাঁস দিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা