Monday , 14 December 2020 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জমির অসহনীয় পণ মূল্য বাতিলের দাবি

ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি ক্রয়-বিক্রয়ের রেজিষ্ট্রির গড় পণ মূল্য অস্বাভাবিক ভাবে বাড়িয়ে দেওয়ার প্রতিবাদ জানিয়েছে জমির মালিকগণ। অসহনীয় এ পণ মূল্য ‌দ্রুত বাতিল করে দ্রুত সমন্বয় করে পণ মূল্য নির্ধারণ না করলে কঠোর আন্দোলনের হুমকিও দিয়েছেন তারা।

রবিবার ব্যানার ফেস্টুন নিয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে জমির মালিকগণ এসব কথা বলেন। সম্প্রতি বালিয়াডাঙ্গী মৌজাসহ আশপাশের বিভিন্ন মৌজার জমির রেজিষ্ট্রি গড় পণ মূল্য বাড়ানোর প্রতিবাদে আজ মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বালিয়াডাঙ্গী মৌজার জমির মালিকগণ।

কর্মসূচির আহবায়ক উত্তর বালিয়াডাঙ্গী গ্রামের জমির মালিক সোলেমান আলী জানান, ২০২১-২০২২ সালের জমি ক্রয় ও বিক্রয়ের জন্য রেজিষ্ট্রি গড় পণ মূল্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এতে দেখা গেছে বালিয়াডাঙ্গী মৌজায় শহরের লাখ টাকা মূল্যে ক্রয় করা ১ শতক জমি রেজিষ্ট্রি করতে যা খরচ হচ্ছে অন্যদিকে ৫ হাজার টাকা মূল্যে ক্রয় করা ১ শতক জমি রেজিষ্ট্রি করতেও একই খরচ। যা সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে পড়েছে। এটি দ্রæত সমন্বয় করা প্রয়োজন।

মানববন্ধনে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. টি.এম মাহবুবর রহমান, সাংবাদিক হারুন অর রশিদ, ইউপি সদস্য রজব আলী, সাবেক ইউপি সদস্য আরেফিন আলী, ওমর আলীসহ মৌজার জমির মালিকগণ বক্তব্য রাখেন।

পরে মানববন্ধনে অংশগ্রহণ করা জমির মালিকগণ বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

১০ তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়াটার ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে ৫-৬ গোলে পীরগঞ্জ ফুটবল একাদশের জয়লাভ

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানীর পাশাপাশি একদিনে নেপালে রপ্তানি করা হল ৫৯০ টন পাট ও ৮৪ টন আলু

দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত

জাতীয় পার্টিকে ছাড়া কোন দলই ক্ষমতায় যেতে পারবেনা ……পীরগঞ্জে এমপি হাফিজ

বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিলুপ্তপ্রায় উদ্ধারকৃত নীলগাইটি বন বিভাগের কাছে হস্তান্তর

রাণীশংকৈলে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ঘোড়াঘাটে দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শনে অতিরিক্ত সচিব

রানীশংকৈল সোনালী ব্যাংকের সাথে তিন শিক্ষা প্রতিষ্ঠানের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান

রাণীশংকৈলে জুলাই গনহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

বীরগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন