Saturday , 5 December 2020 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, সন্ত্রাসী ভাড়া করে পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে ফিল্মি কায়দায় সন্ত্রাসী ভাড়া করে পাকা স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন ও তার ভাইদের বিরুদ্ধে।
শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় সাংবাদিকদের নিজ বাসভবনে ডেকে এ অভিযোগ করেন ভুক্তভোগী আলহাজ¦ মোঃ খলিলুর রহমান। এর আগে শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ভানোর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খলিলুর রহমান ও তার পরিবারের লোকজনের অভিযোগ, গত শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় বাবুল মাস্টার, তার ভাইয়েরাসহ বালিয়াডাঙ্গী থেকে ৫০-৬৫ জন সন্ত্রাসী ভাড়া করে তাদের এক যুগ আগে নির্মাণ করা বাথরুম, ল্যাট্টিন ও গবাদি পশুর রক্ষণাবেক্ষণের জন্য পাকা স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিয়ে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি করেছে। অন্যায় ভাবে আমার পাকা স্থাপনা ভেঙ্গে নিজেদের গায়ের জোর দেখিয়েছে। স্থানীয় থানা পুলিশকে ফোন দিয়েছিলাম। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন। আমি রবিবার আদালতে মামলা করবো।
খলিলুর রহমানের পুত্র বধু জানান, আমাদের সকলকে বাড়ী থেকে বের হতে দেয়নি। আমি একবার বের হওয়ার চেষ্টা করলে আমাকে ধাওয়া করে। আমি ভয়ে ঘরের ভিতর চলে যাই। রাতের বেলা বাড়িতে হামলা করার হুমকিও দিয়ে গেছে।
হলদিবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন বলেন, চলাচলের রাস্তা দেওয়ার জন্য স্থানীয় ভাবে একাধিকবার বিষয়টি নিয়ে শালিস-বৈঠক বসার পর সিদ্ধান্ত হয় ওই বাথরুম ও ল্যাট্টিন নিজেই ভেঙ্গে ফেলবেন খলিলুর রহমান। কিন্তু সময় অতিবাহিত করার না ভেঙ্গে ফেলার কারণে আমরা বাধ্য হয়ে লোকজনকে নিয়ে পাকা স্থাপনা ভেঙ্গে দিয়েছি। তারা আদালতে গেলে আমরাও মামলা করবো।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান জানান, ঘটনাস্থলে পুলিশ গেছিল। কোন পক্ষ এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে আদালতে মামলা করার প্রস্ততি চলছে বলে ভুক্তিভোগীর জানিয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

পঞ্চগড়ে রমরমা মাদকের বাণিজ্য, প্রতিকারের দাবিতে অতিষ্ঠ গ্রামবাসীর মাদক বিরোধী সমাবেশ ও স্মারকলিপি প্রদান

ভেড়া পালনে সংসারের উন্নতি হয় আর বিএনপি ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে ইজিবাইক চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ব্লাড সুগার টেষ্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঐতিহাসিক রাজবাটী দরবার হলে অনুষ্ঠিত নেচে-গেয়ে নবান্ন উৎসব ও মিলনমেলা

ঘোড়াঘাটে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

খানসামায় গরুর লাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়ায় খামারিদের আতঙ্ক !

আগাম জাতের ফুলকপি চাষে বীরগঞ্জের ব্যস্ত কৃষকরা

দিনাজপুর মেডিকেল সুবিধাবঞ্চিত নারীদের জরায়ু-মুখ ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিকভাবে শনাক্তকরণ ও সাইন্টিফিক সেমিনার