Friday , 4 December 2020 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নারীকে উত্যক্ত করার অপরাধে যুবকের কারাদণ্ড

ঠাকুরগাঁও:
নারীকে উত্যক্ত করার অপরাধে ঠাকুরগাঁওয়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মাহফুজার রহমান। সে বরুনাগাঁও এলাকার মৃত আজগর আলী ছেলে।
পুলিশ জানিয়েছে, উত্যক্ত করা যুবককে স্থানীয় এলাকাবাসী আটক করে। এ সময় ইউপি সদস্য উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনকে বিষয়টি জানায়। পরে তাৎক্ষণিকভাবে সদর থানার পুলিশ ফোর্সসহ ভ্রাম্যমাণ আদালতের একটি টিম নিয়ে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার। পরে জিজ্ঞাসাবাদের পর তাকে ইভটিজিংয়ের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, মাহফুজার রহমান দীর্ঘ দিন ধরে ওই নারীকে বিভিন্নভাবে তার অনিচ্ছা সত্ত্বেও প্রেম নিবেদন করে আসছেন। শুক্রবার তার প্রস্তাব প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সহায়তা চান ওই নারী। তারই প্রেক্ষিতে তাকে কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, সরকার ইভটিজিং, নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে অপরাধী যেই হোক না কেন, কোন ছাড় পাবে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাবেক ইউপি সদস্য আবেদ আলীর ইন্তেকাল

জ্বালাও পোড়াও অপরাজনীতির বিরুদ্ধে ছাত্রলীগ সহ সকলকে সজাক থাকতে হবে—-রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

সাংবাদিক নেতা মরহুম ইদ্রীস আলীর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন

রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫ হাজার বনজ,ফলজ ও ঔষধি চারা বিনামূল্যে বিতরণ

৫ কিলোমিটার দৃশ্যমান হলো পদ্মা সেতু

পাবনায় প্রেমিকার পিতাকে হত্যা ঘটনার মূল অভিযুক্ত প্রেমিক দিনাজপুরে গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে প্রতিমা বির্জনের সময় সংঘর্ষ,   কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আহত। আটক-১

ঠাকুরগাঁওয়ে প্রতিমা বির্জনের সময় সংঘর্ষ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আহত। আটক-১

হরিপুরে গলায় ফাঁস দিয়ে মহিলার আত্মহত্যা

হরিপুরে গলায় ফাঁস দিয়ে মহিলার আত্মহত্যা

পীরগঞ্জে নারী ঝু-লন্ত ম-রদেহ উ-দ্ধার

বোচাগঞ্জে ঝড়েপড়া শিক্ষার্থীরোধে বেসরকারী এনজিও “আশার” উদ্দ্যোগে শিক্ষা সেবিকাদের প্রশিক্ষণ কর্মশালা