Sunday , 6 December 2020 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

ঠাকুরগাঁও : ‘ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট’ এই ¯েøাগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, স্বাস্থ্যসেবাকে ঢেলে সাজানোর জন্য আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। যেখানে চিকিৎসক সংকট রয়েছে সেখানে আমরা চিকিৎসকের ব্যবস্থা করে দিচ্ছি। চিকিৎসা খাতকে আমরা উন্নত করার জন্য নানামূখি প্রদক্ষেপ নিয়েছি। এরমধ্যে পরিবার পরিকল্পনাকেও আমরা ঢেলে সাজাচ্ছি। পরিবার পরিকল্পনার মাধ্যমে আমরা গর্ভবতী মায়েদের চিকিৎসার ব্যবস্থা করেছি। পরিবার পরিকল্পনার মাধ্যমে আমরা মানুষের দোড়গড়া স্বাস্থ্যসেবা পৌঁছে দিব।
ঠাকুরগাঁওয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দেওয়ান মোর্শেদ কামালের সভাপতিত্বে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, সিভিল সার্জন মাহফুজার রহমান সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ সহকারী পরিচালক ডা: নাসিমা আক্তার জাহান, ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: লাবনী বসাক, ডা: রেজা হাবীব প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চালককে জরিমানাকে কেন্দ্র করে ব্রিভ্রান্তি ছড়ানো বিষয়ে, পুলিশ সুপারের প্রেস ব্রিফিং!

সেতাবগঞ্জ পৌর অাওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আটোয়ারীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আওতায় বৃত্তি পরীক্ষা

ঠাকুরগাঁওয়ে তথ্য অফিসের আয়োজনে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক !

বীরগঞ্জে এক রাতে ৫ গরু চু’রি

আত্রাই নদীতে নিখোঁজের ১৭ঘণ্টা পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

পীরগঞ্জে সহজ জ্যামিতি শিক্ষা ২’টি বইয়ের মোড়ক উম্মোচন

করোনাকালীন সময় জনসচেতনতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় রহমত আলীকে সংবর্ধনা

করোনাকালীন সময় জনসচেতনতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় রহমত আলীকে সংবর্ধনা

জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক চ্যালেঞ্জ প্রতিযোগিতায় চার দেশের মধ্যে সেরা দিনাজপুরের আবিদ

দিনাজপুরে লিমা’স কিচেন-এর বেসিক বেকিং এন্ড বেকারী কোর্স ১ম ব্যাচের উদ্বোধন