Thursday , 3 December 2020 | [bangla_date]

ঠাকুরগাঁও মুক্ত দিবসে মোমবাতী প্রজ্জ্বলন,ফুল দিয়ে শ্রদ্ধা

ঠাকুরগাঁও প্রতিনিধি :
৩ ডিসেম্বর, ঠাকুরগাঁও পাকিস্তানী হানাদার মুক্ত দিবস । দিনটি পালনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি ঠাকুরগাঁও জেলা সংসদ ও মুক্তিযোদ্ধা জেলা সংসদ দিনব্যাপী নানা কর্মসুচি হাতে নিয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উদীচী শিল্পীগোষ্ঠি জেলা সংসদের আয়োজনে মুক্তিযুদ্ধে স্মৃতিস্তম্ভ অপরাজেয় ৭১-এ মোমবাতী প্রজ্জ্বলনের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করে। এরপর ৪৯ বার তোপধ্বনীর দেওয়া হয় এবং পরে শহীদদের স্মরণে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ উপলক্ষে সভায় বক্তারা, ধর্মের নামে সন্ত্রাসবাদ ও মৌলবাদের উত্থান বন্ধে সরকারকে আরো কঠোর হস্তে দমনের দাবি জানান। বক্তব্য দেন উদীচী জেলা সংসদের সভাপতি সেতারা বেগম।
এদিকে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতী প্রজ্জ্বলন কর্মসুচি পালন করে। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশুদত্ত টিটোসহ অন্যান্যরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে সূর্য্য পূজা (ছটপূজা) হিন্দু ধর্মালম্বী নারী ও পুরুষের মিলন মেলায় পরিনত

একদিনেই ১০টি নরমাল ডেলিভারী নরমাল ডেলিভারিসহ সেবায় পাল্টেছে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্স

ফুলবাড়ীতে ট্রাকটর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত তিন

আটোয়ারীতে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

হিলিতে বীজ ও সার বিতরণ

পিআর পদ্ধতিতে জুলাই সনদের অন্তর্ভূক্ত করে গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে পঞ্চগড়ে জেলা জামায়াতে ইসলামীর মানববন্ধন

এসিল্যান্ড অফিসের কর্মচারীকে মারপিট

পাকেরহাট শিশু পার্ক উদ্বোধন

বোদায় বঙ্গবন্ধু ভাস্কর্য উদ্বোধন করলেন রেলপথমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে করোনায় বৃদ্ধের মৃত্যু