Tuesday , 22 December 2020 | [bangla_date]

ঠাকুরগাঁও হাসপাতালে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু দুই নার্সসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা

ঠাকুরগাঁও হাসপাতালে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু দুই নার্সসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে অক্সিজেনের অভাবে সামাইরা ফালাক নামে দশ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যুর অভিযোগে দুই নার্সসহ ৩জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঠাকুরগাঁও সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন ওই শিশুর বাবা ফয়সাল মাহমুদ।

আদালতের বিচারক এস রমেশ কুমার মামলটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়ে আগামী ১৮ জানুয়ারী দিন ধার্য করেছেন।
মামলায় এজাহার ভুক্ত আসামীরা হলেন, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোছাঃ উম্মে কুলসুম ও মোছাঃ কামরুন নাহার এবং বহিরাগত মিলন চন্দ্র।

মামলার অভিযোগে বলা হয়, দশ মাস বয়সী শিশু কন্যা সামাইরা ফালাক শ্বাসকষ্টে ভুগলে গেল ১২ ডিসেম্বর রাতে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পরিবারের পক্ষ থেকে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের অবহেলা ও অক্সিজেনের অভাবের অভিযোগ করা হয়। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় শুরু হয়।

মামলার বাদি ও নিহত শিশুর বাবা মোঃ ফয়সাল মাহমুদ অভিযোগ করে বলেন, থানায় মামলা না নেয়ায় আদালতে মামলাটি দায়ের করা হয়। সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান তিনি।

এ বিষয়ে মামলার আইনজীবী মোঃ আনোয়ারুল ইসলাম জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়ে পরবর্তি আগামী ১৮ জানুয়ারী দিন ধার্য্য করেছে। ন্যায় বিচারের আশায় মামলাটি দায়ের করেছে নিহত শিশুর বাবা ফয়সাল মাহমুদ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় বিএনপি-জামায়াতের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

হরিপুর জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

ঋণের দায়ে বাংলাদেশ দেউলিয়া হতে পারে: জিএম কাদের

ট্রাম্প ‘নোংরা’ বলায় চটেছে ভারত

দেশের উন্নয়নের স্বার্থে আবারও বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতায় আনতে হবে —-হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে যৌতুক ছাড়াই একসাথে বিবাহ করলেন দুই বন্ধু !

কঠোর লকডাউন অমান্য করায় পীরগঞ্জে ১২ জনকে জরিমানা

কারামুক্তির পর হাসপাতালে রোজিনা ইসলাম

চব্বিশের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের ঠিকানা আর বাংলাদেশে হবে না -পঞ্চগড়ে নুরুল হক নুর

রাণীশংকলৈে এস.এম. ই কৃষক সমতিি – বদিায়ী কৃষি অফসিারকে সংর্বধনা