Sunday , 20 December 2020 | [bangla_date]

ঠাকুরগায়ে জমি-জমাকে কেন্দ্র করে সংঘর্ষে পুকুরে পরে এক বৃদ্ধের মৃত্যু

আপেল মাহমুদ, রুহিয়া(ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামে জমি-জমাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে পুকুরে পরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো ২ জন।

রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার হরিহরপুর গ্রামে (মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের পিছনে) এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রহিমানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু।

মৃত তোয়াবুর রহমান (৬০) হরিহরপুর গ্রামের মৃত দবির উদ্দীনের ছেলে। আহতরা হলেন- আবির হোসেন (১৭) ও ইউসুফ আলী (৫৫)।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানাযায় উভয় পক্ষের মধ্যে বাড়ির জমির কিছু অংশ নিয়ে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ হয়ে আসছিল। যা ইতিপূর্বে বিষয়টি সমাধানে স্থানীয় ভাবে বৈঠক হয়। কিন্তু রোববার বিকালে গাছ লাগানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় তোয়াবুরের পুকুরে পরে যায়। পরে গুরুতর অবস্থায় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

মেডিকেল অফিসার ডা: রুবাইয়া জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।

ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে মামলা নথিভূক্ত করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে শিক্ষক লাঞ্ছিতের সমাধান না হলে সারাদেশে মাধ্যমিক স্কুল বন্ধ করা হবে –কেন্দ্রিয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম

উত্তরতরঙ্গ ও দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা হতে আগত ও স্থানীয় কবি-সাহিত্যিকদের নিয়ে মাসিক সাহিত্য আড্ডা

সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হিসেবে প্রবীণ সাংবাদিক আব্দুস সাত্তারকে কো-অপ করা হয়েছে

বীরগঞ্জে ডিজিটাল ম্যারাথন উদ্যোক্তাদের সমন্বয় সভা

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন — রমেশ চন্দ্র সেন এমপি

রাণীশংকৈলে ন্যাশনাল ব্যাংকের উদ্বোধন

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন ইন্টার্ন চিকিৎসকের যোগদান

চিরিরবন্দরে স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনোম-র‌্যাবিস ভ্যাকসিন প্রদান

বোদায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।

দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।