Sunday , 20 December 2020 | [bangla_date]

দরজা ভেঙ্গে কর্মকর্তার মরদেহ উদ্ধার

রুহিয়া(ঠাকুরগাঁও)সংবাদদাতাঃ

ভাড়া ফ্লাট বাসা থেকে এক প্রাইভেট কোম্পানীর কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে ঠাকুরগাঁও পুলিশ।

শনিবার (১৯ ডিসেম্বর) রাতে শহরের মুন্সিপাড়া এলাকার ৫তলা ফ্লাটের ৩য় তলার ভাড়াটিয়ার ঘরের দরজা ভেঙ্গে মনোয়ার হোসেন (৫২) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের টহল দল।

মৃত মনোয়ার হোসেনের বাড়ী নওগাঁ জেলায়। তিনি একটি গ্রুপ অব কোম্পানীর জেনারেল ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

ফ্লাট বাসার ৩য় তলার একজন ভাড়াটিয়া ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার শিক্ষক মো: শফিকুল ইসলাম জানান, শনিবার দুপুরে তার দূ:সম্পর্কের এক মামার বন্ধু পূর্বপরিচিত মনোয়ার হোসেন তার ভাড়া বাসায় আসেন। তার রাত ৯টার ট্রেনে নওগাঁ ফিরে যাওয়ার কথা। দুপুরে খাওয়া-দাওয়া করে মামাকে বাসায় রেখে তিনি স্ত্রী-সন্তান নিয়ে বাইরে বেড়াতে যান। বিকেল ৫টার দিকে বাসায় ফিরে মামাকে রেখে যাওয়া রুমের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি ও মোবাইলে কল দিয়েও তার কোনো সাড়া না পেয়ে বাসা মালিকের পরামর্শে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে মনোয়ার হোসেন এর মরদেহ পড়ে থাকতে দেখতে পায় পুলিশ।

সত্যতা নিশ্চিত করে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আতিকুর রহমান জানান, ঘরের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে পুলিশ। আমরা মৃতের স্ত্রীর সাথে কথা বলেছি। তিনি জানান, তার স্বামীর হার্টে রিং পড়ানো রয়েছে এবং আগেও একবার হার্ট এ্যাটাক হয়েছিলো। আমরাও ধারণা করছি মনোয়ার হোসেন হার্ট এ্যাটাকে মারা গেছেন।

তিনি আরও বলেন, তার পরিবারের লোকজন মরদেহ নিতে ইতিমধ্যে রওনা হয়েছেন, উনারা এসে মরদেহ দেখার পর পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের মরিচা শাখা আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক হেলাল নির্বাচিত

হরিপুরে চলছে রমরমা আইপিএল খেলা

বোরোর জমিতে ‘গায়েবি’ মাদ্রাসা, নেই শিক্ষক-ছাত্র

৬ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, ভোগান্তিতে দুই উপজেলার লাখো মানুষ

অবশেষে রাণীশংকৈল উপজেলা আ.লীগ জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন

সেতাবগঞ্জ সরকারী খাদ্য গুদামে আমন ধান ক্রয়ের উদ্বোধন

বোদা উপজেলা প্রেসক্লাব সভাপতি হকিকুল ইসলামের হার্টে রিং বসানো সম্পন্ন।ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন

নতুন প্রজন্ম সাহিত্য সংসদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁওয়ে মিশ্র ফলের বাগান করে লাখ টাকা আয়,সফল হয়েছেন – পারভেজ

ঠাকুরগাঁওয়ে ৪০ বছর পর জেলা পরিষদের ১৯ শতক জমি ও ১৫ টি দোকান উদ্ধার