Saturday , 12 December 2020 | [bangla_date]

নারীদের শক্তিশালী করতে কাজ করছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, নারী সমাজকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। সমাজে নারীদের অবস্থানকে আরও শক্তিশালী করতে, নারী নেতৃত্ব তৈরি করতে এবং নারী শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে যাতে তারা সমানভাবে এগিয়ে যেতে পারে। তিনি বলেন, সরকার বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চায়, তবে সমাজের অর্ধেক যদি পিছিয়ে থাকে তবে সমাজ কীভাবে নিজের পায়ে দাঁড়াবে। নারীদের সহযোগিতা ছাড়া দেশে টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী পুরুষের মিলিত চেষ্টায় দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে।১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদ্যাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” জয়িতা সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী।আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী।আলোচনা সভার শেষে ৩ জন জয়িতা নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের পল্লীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরে বিশ্ব বসতি দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুরে নদীতে গোসলে নেমে বৃদ্ধ নিখোঁজ

পার্বতীপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেলিমের বাড়ীতে বর্বরচিত হামলা

আগামী ৪ মাসের মধ্যে চুরি, ডাকাতি, মাদক ও জুয়া রোধ করব- পুলিশ সুপার

বোদায় প্রাক্তন খেলোয়ারদের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইনজীবির বাসায় চুরি চোর আটক !

পীরগঞ্জে আগুনে পুড়ল ৬টি বসতবাড়ি

পীরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণাধীন ভবনেই শিক্ষা কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ