Thursday , 3 December 2020 | [bangla_date]

পীরগঞ্জে পৌরসভা নির্বাচনে মেয়রপদে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দিন জানান, মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা জয়নাল আবেদীনের মনোনয়ন বাতিল করা হয়ছে। তার দাখিল করা মনোনয়নে ফটোকপি করা ১০০ জন ভোটারের তালিকায় দুইটি ক্রমিক নম্বর, নাম ও স্বাক্ষর নেই এবং ১০০ জন ভোটারের সাক্ষরযুক্ত তালিকার মূল কপি দেখাতে পারেননি ওই প্রার্থী। এছাড়া দুজন সমর্থক জয়নালকে সমর্থনের বিষয়টি নির্বাচন অফিসারের কাছে অস্বীকার করেছেন।
নির্বাচন অফিসার আরও জানান, যাচাই-বাছাইয়ে মেয়র পদে ৫জন এবং সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্ত হয়েছে। মেয়র পদে মনোনয়ন চূড়ান্ত হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র কশিরুল আলম, বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম রাজা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তৈয়ব আলী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফিজুর রহমান।
আগামী ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৮ ডিসেম্বর পীরগঞ্জ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে এক রাতে ৩ গ্রামে অগ্নিকান্ড

পঞ্চগড়ে ঘুমের ওষুধ না দেয়ায় চিকিৎসককে থাপ্পর প্রতিবাদে সহকর্মীদের মানববন্ধন

ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মৃত্যু

পীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ

বীরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে গরীব অসহায় শিশুদের চিকিৎসক শাহজাহান নেওয়াজ যার স্পর্শে সুস্থ হচ্ছে হাজারো গরীব শিশু

চিরিরবন্দরে দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

বীরগঞ্জে চার্চ অব দ্যা ন্যাজ্যারীণ ইন্টারন্যাশনাল মিশনে কর্মী পূণঃমিলন

আটোয়ারীতে দুর্বৃত্তদের মারপিটের আঘাতে প্রধান শিক্ষক হাসপাতালে