Friday , 25 December 2020 | [bangla_date]

পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধি ঃ সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। শুক্রবার হাজীপুর ইউনিয়নের বোর্ডহাট বাজারে অর্ক স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন নামে একটি স্বেচ্ছাসেবি সংগঠন এ ক্যাম্পের আয়োজন করে। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে হাজীপুর, সেনগাঁও, মালগাঁও, ভেবরা সহ সীমান্তবর্তী এলাকার প্রায় ২ শতাধিক দরিদ্র অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ঔষধ প্রদান করা হয়েছে। এতে চিকিৎসা সেবা প্রদান করেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস (মেডিসিন) ডাঃ মোঃ ফয়সাল আজম, হাজীপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা ইন্সপেক্টর ওমর ফারুক পলাশ, মেডিকেল এ্যাসিসটেন্ট রবিউল ইসলাম বিপুল, কৃষ্ণ চন্দ্র রায়, আবু রায়হান, শাহিনুর রহমান। এ সময় সাদেকুল ইসলাম মিলন, নরেশ রায়, রুবেল সরকার, প্যারিস, সাইদুর রহমান, সাজ্জাদ হোসেন, সুজন সহ স্বেচ্ছাসেবি সংগঠনটির স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।
অর্ক স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনসারুল ইসলাম জানান, তাদের স্বেচ্ছাসেবি সংগঠনটি ২০১৩ সাল থেকে এলাকার সাধারণ, অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় শারদীয় দূর্গাপুঁজা নির্বিঘ্নে উদযাপনে প্রতিটি মন্ডপে বিএনপির স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে,স্থাপন করা হয়েছে হেল্প ডেক্স

এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

বীরগঞ্জে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

এইচ এস সি পরীক্ষার সময়সূচি প্রকাশ

স্বাধীনতার সুর্বণ জয়ন্তীতে আলোকিত রাণীশংকৈল পৌর শহর

ধান চাউল ব্যবসায়ী গ্রুপ’র নির্বাচনে বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত কার্য্য-নির্বাহী কমিটি

“বাংলাদেশের মানুষগুলা থাকিল নিমন্ত্রন” বিখ্যাত আঞ্চলিক গানের রচয়িতা বরেণ্য কবি মোহাম্মদ আমজাদ আলীর শোক ও স্মরণ সভা

ট্রাফিক পুলিশ-আনসার ও শিক্ষার্থীদের  বসুন্ধরা শুভসংঘের ছাতা বিতরণ

ট্রাফিক পুলিশ-আনসার ও শিক্ষার্থীদের বসুন্ধরা শুভসংঘের ছাতা বিতরণ

শাহ্জাহান শাহ্ নাট্যোৎসবের নাটক শহীদ জননীর ক্রন্দন মঞ্চস্থ

আটোয়ারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত