Saturday , 19 December 2020 | [bangla_date]

পীরগঞ্জ পৌর নির্বাচন: আ’লীগের বিদ্রোহী প্রার্থী ইকরামুলকে দল থেকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেয়ায় উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হককে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

শুক্রবার ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মু. সাদেক কুরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায় স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এই অব্যাহতি প্রদান করা হয়।

চিঠি সূত্রে জানা যায়, পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র কশিরুল আলমের বিরুদ্ধে ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে নির্বাচনে অংশ নেয়ার অভিযোগ ইকরামুল হকের বিরুদ্ধে। একারণে ইকরামুল হককে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা মোতাবেক দলীয় সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব এই বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ মার্কায় পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছেন ইকরামুল হক। আগামী ২৮শে ডিসেম্বর পীরগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নকল বিড়ি জব্দসহ ধ্বংস এবং চারটি প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

বিশ্ব তামাক মুক্ত দিবসের মানববন্ধনে বক্তারা তামাক চাষ নিয়ন্ত্রন করতে ও সচেতনতা বৃদ্ধিতে আসুন শ্লোগান তুলি ‘তামাক নয়-খাদ্য ফলান’

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পাপোশ কারখানায় ভাগ্য বদল দম্পতির !

পঞ্চগড়ে কোরবানি ঈদ কে ঘিরে জমে উঠেছে গরুর হাটগুলো

রাণীশংকৈলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

খেলার মাধ্যমে বাংলাদেশকে চিনবে গোটা বিশ্ব …. যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা