Sunday , 20 December 2020 | [bangla_date]

পীরগঞ্জ পৌর নির্বাচন: বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়নালকে দল থেকে বহিষ্কার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তিনি উপজেলা বিএনপির সহ সভাপতি ও জেলা বিএনপির সদস্য ছিলেন।

রবিবার রাতে গণমাধ্যমকর্মীদের এই বিষয়টি নিশ্চিত করেছে পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া।

তিনি জানান, গত ১৯ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা বিএনপির এক বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁও জেলা বিএনপির দফতর সম্পাদক মামুন উর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় সব পদ থেকে জয়নাল আবেদীনকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, বিএনপির দায়িত্বশীল পদে থেকে পীরগঞ্জ পৌর নির্বাচনে দলীয় মনোনীত মেয়র প্রার্থী ও প্রতীকের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে জয়নাল আবেদীন নিজে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন। যা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি।

প্রসঙ্গত, জয়নাল আবেদীন পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।আগামী ২৮ ডিসেম্বর পীরগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের বিশ্বকবি রবি ঠাকুরের প্রয়ান দিবস পালন

আনোয়ারা বেগম, গাভী পালন করে ভাগ্যবদল

বীরগঞ্জে মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজ কল্যাণ সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

আটোয়ারীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল

সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বনাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান —-মো:আনিসুর রহমান (বাকী)

সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বনাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান —-মো:আনিসুর রহমান (বাকী)

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার শিক্ষার পাশাপাশি তোমাদের প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে

চুরি যাওয়া গরু খুঁজে পেতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

পীরগঞ্জ কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পার্বতীপুরে ৮ম শ্রেনী পড়ুয়া ছাত্রী নিখোঁজের ঘটনায় আটক ১

কাহারোলে সফল নারী ববিতার প্রতি মাসে আয় ৩০ হাজার টাকা