Tuesday , 8 December 2020 | [bangla_date]

পৌরসভা নির্বাচন ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী শরিফ

ঠাকুরগাঁও : আসন্ন ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে পৌর শহর। সবদিকেই বিভিন্ন গুঞ্জন ও বড় দুটি দলের দলীয় মনোনয়নের জন্য বিভিন্ন প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছে এবং পৌরবাসীও তাকিয়ে আছে সেদিকে। এর মধ্যেই গত সোমবার গভীর রাতে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান।
তৈমুর রহমান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে শরিফুল ইসলাম শরিফকে দলীয় মনোনয়ন দিয়ে বিএনপির প্রার্থী ঘোষনা করেছেন। তিনি সকল ভেদাভেদ ভুলে গিয়ে পৌর মেয়র হিসেবে শরিফুল ইসলাম শরিফকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।

নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত