Saturday , 12 December 2020 | [bangla_date]

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: “জাতির পিতার সম্মান রাখবো মোরা অ¤øান”-এই ¯েøাগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শনিবার (১২ ডিসেম্বর) সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত সমাবেশে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কামাল হোসেন , ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব হোসেনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এ সময় জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর একটি ন্যক্কারজনক ঘটনা। এটি শুধু একজনের উপরে আক্রমণ নয়। এটা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সংবিধানের উপর আক্রমণ করা হয়েছে। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যাক নাগরিকের এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ করা নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।
তাই আমরা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ববোধ থেকে সারা বাংলাদেশে একযোগে এই প্রতিবাদের আয়োজন করেছি। এই আক্রমণে আমরা ঘরে চুপ করে বসে থাকতে পারি না। আমরা যদি চুপ করে বসে থাকি তাহলে আমাদের কারও অস্তিত্ব থাকবে না। স্বাধীনতা যুুদ্ধের সময় যেমন সকল শ্রেণীর মানুষ এক কাতারে মিলিত হয়ে যুদ্ধ করে অপশক্তিকে রোধ করেছিল। ঠিক একইভাবে আমরাও সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুর উপজেলা ছাত্রলীগের কমিটি সাদেকুল সভাপতি শামীম সম্পাদক

ঠাকুরগাঁওয়ে নির্বাচন বর্জনে মহিলাদলের লিফলেট বিতরণ

দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভার্সন চালুর ঘোষণা

ফুলবাড়ীতে ৩০১ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রাণীশংকৈলে উলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরের সাংবাদিকরা মানববন্ধন করেছে

পঞ্চগড়ে অভিনব কায়দায় ভূট্টা ব্যবসায়ীর ট্রাক ছিনতাই উল্টো ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুর শহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের এক নারী আরোহী নিহত

দিনাজপুর শহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের এক নারী আরোহী নিহত